সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

নেপালে বন্যা-ভূমিধসে নিহত ১৫৭, নিখোঁজ ৫৭৯ পর্যটক

ডেস্ক রিপোর্ট   |   বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ২৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নেপালে বন্যা-ভূমিধসে নিহত ১৫৭, নিখোঁজ ৫৭৯ পর্যটক

নেপালে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১৫৭ জনে দাঁড়িয়েছে। একই ঘটনায় নিখোঁজ রয়েছেন ৫৭৯ পর্যটক। তাদের মধ্যে ৪৬৬ জনই ২৮টি দেশের বিদেশি নাগরিক।

নেপালের পুলিশের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় বুধবার রাত সাড়ে ৮টা পর্যন্ত দুর্গত বিভিন্ন এলাকা থেকে ১৫৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রসুয়ায় একজন, নুয়াকোটে ১১, ধাদিংয়ে ১৮, চিতওয়ানে ৩৩, গোর্খায় ১৯, তানাহুঁতে সাত এবং নওয়ালপুরে ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, দুর্গত এলাকায় উদ্ধার ও পুনরুদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নিখোঁজ ৫৭৯ পর্যটকের মধ্যে ১১৩ জন নেপালি এবং ৪৬৬ জন বিদেশি নাগরিক। বিদেশিদের মধ্যে ৫৪ জন মার্কিন ও ৩৩ জন ব্রিটিশ নাগরিক রয়েছেন।

নেপাল পর্যটন বোর্ডের হালনাগাদ তথ্য অনুযায়ী, নিখোঁজদের মধ্যে ভারতের ১৩৩ জন রয়েছেন। ট্যুর অপারেটরদের তথ্য অনুযায়ী, নিখোঁজদের অধিকাংশই ভারত-নেপাল সীমান্তের কাছাকাছি মানসারোভর এলাকার পথে ছিলেন।

নিখোঁজদের সন্ধানে দুর্গত এলাকাগুলোতে উদ্ধার অভিযান জোরদার করা হয়েছে।

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত