সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

নির্মল বায়ু ও নীল আকাশ দিবসে কলাপাড়ায় শোভাযাত্রা

জেলা প্রতিনিধি   |   সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নির্মল বায়ু ও নীল আকাশ দিবসে কলাপাড়ায় শোভাযাত্রা

আন্তর্জাতিক নির্মল বায়ু ও নীল আকাশ দিবস উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ স্থানীয় সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশ নেন।

সোমবার বেলা সাড়ে ১১টায় কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। ‘জ্বালানি রূপান্তর নিশ্চিত করি, নির্মল বায়ুর ভবিষ্যৎ গড়ি’—স্লোগানকে সামনে রেখে শোভাযাত্রাটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে শোভাযাত্রাটি কলাপাড়া প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হলে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য দেন পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চের সভাপতি মনোয়ারা বেগম, পরিবেশকর্মী মেজবাহ উদ্দিন মাননু, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপুসহ বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের সদস্যরা।

বক্তারা বলেন, যানবাহন ও শিল্পকারখানার বিষাক্ত ধোঁয়া, অনিয়মিত নির্মাণকাজের ধুলা, বর্জ্য পোড়ানো এবং জীবাশ্ম জ্বালানির ওপর অতিরিক্ত নির্ভরতার কারণে বাংলাদেশে বায়ুদূষণ উদ্বেগজনক রূপ নিয়েছে। এ দূষণের চরম মূল্য দিতে হচ্ছে শিশু, প্রবীণ, শ্রমজীবী মানুষ ও নিম্নআয়ের প্রান্তিক জনগোষ্ঠীকে।

পরিচ্ছন্ন বায়ু নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বক্তারা।

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত