সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান চিফ হুইপ নুরুল ইসলাম মনির

জেলা প্রতিনিধি   |   বুধবার, ২১ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ২৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান চিফ হুইপ নুরুল ইসলাম মনির

আসন্ন নির্বাচনে জাতীয়তাবাদে বিশ্বাসী প্রার্থীর পক্ষে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি বলেন, নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করলে সাংগঠনিক কার্যক্রম সহজ হবে এবং সাধারণ মানুষের সহযোগিতাও পাওয়া যাবে।

বুধবার (২১ অক্টোবর) দুপুরে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

নুরুল ইসলাম মনি বলেন, ‘সামনের নির্বাচনে আমরা ঐক্যবদ্ধ হয়ে এমন ব্যক্তির পক্ষে কাজ করব, যিনি জাতীয়তাবাদে বিশ্বাস করেন। এতে আমাদের কাজ করা সহজ হবে। সাধারণ মানুষও আরও বেশি সহযোগিতা করবে। আমরা চাই মানুষের সহযোগিতা করতে।’

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান দেশকে বাঁচিয়েছেন। আজ তাঁরই সন্তান বাংলাদেশের হাল ধরেছেন। আমাদের কাজ হলো তাঁর হাতকে শক্তিশালী করা।’

জিয়া মঞ্চের নেতাকর্মীদের আন্দোলন-সংগ্রামে ভূমিকার প্রশংসা করে চিফ হুইপ বলেন, রাজপথে জিয়া মঞ্চের নেতাকর্মীরা যে রক্ত দিয়েছেন, তার মূল্যায়ন করবেন তারেক রহমান। জিয়া মঞ্চকে বিএনপির ১২তম সংগঠন হিসেবে ঘোষণা দেওয়ার জন্য তারেক রহমানের কাছে সুপারিশ করবেন বলেও জানান তিনি।

জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু তালেবের সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) ও বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন, ধর্মবিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য মোহাম্মদ রফিকুল ইসলাম জামাল, জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. ফয়জুল্লাহ ইকবাল এবং জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জামাল হোসেন।

এ ছাড়া উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ এবং দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন।

সম্মেলনে বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে বিএনপি, এর অঙ্গ ও সহযোগী সংগঠন এবং জিয়া মঞ্চের নেতাকর্মীরা অংশ নেন।

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত