
ডেস্ক রিপোর্ট | বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ১৯ বার পঠিত | পড়ুন মিনিটে

প্রবাসী বাংলাদেশিদের জন্য নিউইয়র্কে বসছে তারকাখচিত সংগীতের আসর। জনপ্রিয় শিল্পী ইমরান মাহমুদুল, দিলশাদ নাহার কনা ও ঝিলিক এক মঞ্চে সংগীত পরিবেশন করবেন। আগামী ৩ অক্টোবর শনিবার লং আইল্যান্ড সিটির ইভানজেল ক্রিশ্চিয়ান সেন্টারে অনুষ্ঠিত হবে এই ‘মিউজিক্যাল নাইট’।
নিউইয়র্কস্থ বিউটিফুল ল্যাডিস অব ইউএসএ আয়োজিত অনুষ্ঠানের প্রেজেন্টেড বাই সাপ্তাহিক ইনকিলাবের সম্পাদক ও হোম কেয়ার ব্যবসায়ী জাহেদ আলম।
অনুষ্ঠানকে সামনে রেখে বুধবার (১ সেপ্টেম্বর) স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় প্রস্তুতিমূলক সংবাদ সম্মেলন। এতে তিন শিল্পী ছাড়াও আয়োজকদের মধ্যে জাহেদ আলম, মুনির জামান, আজাজুল ইসলাম নাঈম, বিউটিফুল ল্যাডিস অব ইউএসএর নাদিয়া চৌধুরী ও সিলভী আখন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে স্পন্সর হিসেবে উপস্থিত ছিলেন লায়ন রকি আলিয়ান, জেএফএম রাসেল ও মাসুদ রানা তপন।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ইমরান, কনা ও ঝিলিক। অনুষ্ঠানে প্রায় ১ হাজার ২০০ দর্শকের সমাগম হবে বলে জানান আয়োজকরা। জনপ্রিয় তিন শিল্পীর গান ও পরিবেশনায় সন্ধ্যাটি প্রাণবন্ত হয়ে উঠবে বলে প্রত্যাশা তাদের।
শিল্পী ঝিলিক জানান, নিউইয়র্কের পাশাপাশি যুক্তরাষ্ট্রের আরও কয়েকটি শহরে তারা সংগীত পরিবেশন করবেন। সব মিলিয়ে প্রায় ১০টি শহরে অনুষ্ঠানে অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।
প্রবাসের মাটিতে এক মঞ্চে জনপ্রিয় তিন বাংলাদেশি শিল্পীর পারফরম্যান্স ঘিরে এরই মধ্যে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ ও প্রত্যাশা।

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত