সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

নারীদের জন্য চালু ‘পিংক বাস’, চলবে যেসব রুটে

ডেস্ক রিপোর্ট   |   মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নারীদের জন্য চালু ‘পিংক বাস’, চলবে যেসব রুটে

নারীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নির্ভরযোগ্য গণপরিবহন নিশ্চিত করতে ঢাকাসহ দেশের তিন শহরে বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’ চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। গোলাপি রঙের এসব বাসের চালক ও কন্ডাক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন নারীরা।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে তেজগাঁওয়ের বিআরটিসি ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে পিংক রঙের ডাবল ডেকার বাসের মাধ্যমে এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতু এবং রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা।

অনুষ্ঠানে সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, নারীদের জন্য চালু হওয়া বিআরটিসির পিংক বাস উদ্যোগকে জনবান্ধব ও টেকসই সেবায় পরিণত করা হবে। এ সেবা কোনো আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং পর্যায়ক্রমে এর রুট ও বাসের সংখ্যা বাড়িয়ে দেশের আরও বিভাগে সম্প্রসারণ করা হবে।

তিনি বলেন, সরকারের অঙ্গীকার ছিল নারীদের জন্য নারী পরিচালিত ও নারীবান্ধব একটি গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলা। সেই লক্ষ্যেই ঢাকাসহ তিন শহরে ১৩টি রুটে ১৪টি বিশেষ বাস চালু করা হয়েছে। এর মধ্যে ঢাকায় ১০টি রুটে ১০টি বাস, চট্টগ্রামে দুটি রুটে দুটি এবং বগুড়ায় দুটি রুটে দুটি বাস চলাচল করবে।

প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, নারী যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে চালু হওয়া পিংক বাস সার্ভিস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পিংক বাস নারী যাত্রীদের নিরাপদ যাতায়াতের প্রতীক হয়ে উঠবে।

বিআরটিসি জানায়, উদ্বোধনের দিন বিকেল থেকেই যাত্রী পাওয়া সাপেক্ষে বাস চলাচল শুরু হবে। বুধবার (১৯ আগস্ট) থেকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী নিয়মিতভাবে এ সেবা পরিচালিত হবে।

যেসব রুটে চলবে পিংক বাস

প্রাথমিকভাবে ঢাকার বিভিন্ন ডিপোর অধীনে গুরুত্বপূর্ণ কয়েকটি রুটে এসব বাস চলবে। মতিঝিল, যাত্রাবাড়ী, মোহাম্মদপুর, কল্যাণপুর, মিরপুর, জোয়ারসাহারা ও গাজীপুর ডিপোর মাধ্যমে রাজধানী ও আশপাশের এলাকায় নারীদের জন্য পৃথক এ বাস পরিচালনা করা হবে।

মতিঝিল ডিপো: একটি রুটে কোকা-কোলা, নতুনবাজার, উত্তর ও মধ্য বাড্ডা, মেরুল বাড্ডা, রামপুরা, মালিবাগ, কাকরাইল, পল্টন ও গুলিস্তান হয়ে মতিঝিল পর্যন্ত বাস চলবে। অন্য রুটে তালতলা, খিলগাঁও রেলগেট, বাসাবো, বৌদ্ধমন্দির, মুগদা, কমলাপুর রেলস্টেশন, আরামবাগ, শাপলা চত্বর ও সচিবালয় হয়ে মতিঝিলে পৌঁছাবে।

যাত্রাবাড়ী ডিপো: ডেমরা স্টাফ কোয়ার্টার, বাঁশের পুল, কাজলা, যাত্রাবাড়ী, গুলিস্তান, পল্টন, সচিবালয় ও মৎস্য ভবন হয়ে জিপিও পর্যন্ত চলাচল করবে।

মোহাম্মদপুর ডিপো: মোহাম্মদপুর, শংকর, ধানমণ্ডি-১৫, সিটি কলেজ, নিউমার্কেট, এলিফ্যান্ট রোড, শাহবাগ ও পল্টন হয়ে মতিঝিলে যাবে।

কল্যাণপুর ডিপো: মিরপুর-১০, টেকনিক্যাল, কল্যাণপুর, শ্যামলী, আসাদগেট, কলাবাগান, শাহবাগ ও পল্টন হয়ে মতিঝিল পর্যন্ত চলাচল করবে।

মিরপুর ডিপো: এ ডিপোর অধীনে দুটি রুট নির্ধারণ করা হয়েছে। একটি রুটে মিরপুর-১২, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, ফার্মগেট, শাহবাগ, প্রেস ক্লাব ও গুলিস্তান হয়ে মতিঝিল যাবে। অন্য রুটে মিরপুর-১২, মিরপুর-১০, মিরপুর-১, টেকনিক্যাল, শ্যামলী, ফার্মগেট, শাহবাগ ও গুলিস্তান হয়ে মতিঝিল পর্যন্ত চলবে।

জোয়ারসাহারা ডিপো: আবদুল্লাপুর, বিমানবন্দর, খিলক্ষেত, কুড়িল, বনানী, মহাখালী, ফার্মগেট, শাহবাগ, প্রেস ক্লাব ও গুলিস্তান হয়ে মতিঝিলে পৌঁছাবে।

গাজীপুর ডিপো: গাজীপুর, শিববাড়ী, গাজীপুর চৌরাস্তা, বোর্ডবাজার, গাজীপুরা, কলেজগেট, স্টেশন রোড, আবদুল্লাপুর ও আশপুর হয়ে বিমানবন্দর পর্যন্ত চলাচল করবে।

রাজধানীর বাইরে চট্টগ্রামে কালুরঘাট–লালখান বাজার এবং কালুরঘাট–পতেঙ্গা রুটে দুটি করে বাস চলবে। বগুড়ায় শেরপুর–মাটিডালি রুটেও দুটি বাস পরিচালনা করা হবে।

বিআরটিসি বলছে, নারীদের কর্মস্থল, শিক্ষাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকার সঙ্গে নিরাপদ যোগাযোগ গড়ে তুলতেই এ বিশেষ বাস সার্ভিস চালু করা হয়েছে। যাত্রী চাহিদা অনুযায়ী পর্যায়ক্রমে রুট ও বাসের সংখ্যা আরও বাড়ানো হবে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক
Editor

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

প্রকাশক
Publisher

ফারজানা আফরিন সৈথী
Farzana Afrin Soythe

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত