সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

দলের নাম ভাঙিয়ে দখল-চাঁদাবাজি করলে ছাড় নয়: রিজভী

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৬ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ১২২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দলের নাম ভাঙিয়ে দখল-চাঁদাবাজি করলে ছাড় নয়: রিজভী

দলের নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজি বা দখলদারিত্বে জড়ালে কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

বুধবার (২৬ আগস্ট) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন রিজভী।

তিনি বলেন, দলের নাম ব্যবহার করে কেউ যদি চাঁদাবাজি বা দখলদারিত্বে জড়িত হন এবং তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়, তাহলে তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। চাঁদাবাজদের বিরুদ্ধে দলের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।

সরকারের প্রথম ১৮০ দিনের কার্যক্রম নিয়ে বিরোধী দলের ব্যর্থতার অভিযোগও নাকচ করে দেন রিজভী। তিনি বলেন, সরকারের ব্যর্থতার অভিযোগ বিরোধী দলের ঢালাও মন্তব্য। বিভিন্ন আন্তর্জাতিক ও অর্থনৈতিক প্রতিষ্ঠান সরকারের কার্যক্রমের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে ইতিবাচক প্রতিবেদন দিচ্ছে। বিজ্ঞানসম্মত পদ্ধতি ও পরিসংখ্যানের ভিত্তিতে সরকার দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে।

নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রসঙ্গে তিনি বলেন, ২৫ কোটি বৃক্ষরোপণ, খাল খনন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং নবায়নযোগ্য জ্বালানি নিয়ে সরকার কাজ করছে।

এদিকে বিএনপির জাতীয় কাউন্সিলের তারিখ নিয়ে প্রশ্ন করা হলে রিজভী জানান, কাউন্সিল আয়োজনের বিষয়টি দলের নীতি-নির্ধারণী ফোরামে আলোচনা চলছে। তবে এখনো দিন, তারিখ বা মাস চূড়ান্ত হয়নি। সিদ্ধান্ত চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে সবাইকে জানিয়ে দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নেতা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত