
সফিউর রহমান সফিক | বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ১৯৯ বার পঠিত | পড়ুন মিনিটে

সরকারি খাস জমি দখল মুক্ত করতে ডেমরা সহকারী কমিশনার ভূমি সার্কেলের বিশেষ অভিযান
বৃহস্পতিবার সকালে সহকারি কমিশনার ভূমি ডেমরা রাজস্ব সার্কেলের বিশেষ অভিযানে প্রায় ২১ কোটি টাকা মূল্যের সরকারি খাস জমি অবৈধ দখল মুক্ত করে উদ্ধারের মাধ্যমে সরকারের দখলে নিয়েছেন বলে জানিয়েছেন ডেমরা সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল ইসলাম। এদিকে জানা গেছে ঢাকা জেলা প্রশাসনের তত্ত্বাবধানে রাজধানীর বাড্ডা থানাধীন উত্তর নন্দীপাড়া মৌজায় ইস্টার্ণ হাউজিং লি: এর প্রকল্পের মধ্যে ২১ কোটি টাকা মূল্যের সরকারি খাস জমি উদ্ধারপূর্বক সরকারি নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। আজ সকালে এক অভিযানে ভূমিদস্যুদের দখলে থাকা সরকারি এই জমি সহকারী কমিশনার ( ভূমি) ডেমরা রাজস্ব সার্কেলের নেতৃত্বে অবৈধ দখলমুক্ত অভিযানের মাধ্যমে ভূমিদস্যুদের উচ্ছেদ করে সরকারের দখলে নেওয়া হয় প্রায় ২১ কোটি টাকা মূল্যের জমিটি।
উদ্ধারকৃত জমিটি উত্তর নন্দীপাড়া মৌজাস্থিত সিটি ০১ নং খতিয়ানভুক্ত, সিটি ১৭১৮ নং দাগের অন্তর্ভুক্ত। উদ্ধারকৃত জমির পরিমাণ ০.১৪৫৯ একর (প্রায় ১৪.৬ শতাংশ), যার বর্তমান আনুমানিক বাজার মূল্য ২১,০০,০০,০০০/- (একুশ কোটি) টাকা। জমিটির অবস্থান
উদ্ধারকৃত সম্পত্তিটি ইস্টার্ণ হাউজিং লিঃ-এর মালিকানাধীন প্রকল্পের আফতাব নগর এলাকায় উক্ত কোম্পানীর সৃজিত লে-আউট প্ল্যান অনুযায়ী ‘এম’ ব্লকের ২ নং সেক্টরের ০১ নং রোডে অবস্থিত।
সরকারি স্বার্থ রক্ষার্থে উক্ত খাস জমিতে সরেজমিনে উপস্থিত হয়ে সরকারি মালিকানা সংক্রান্ত অফিসিয়াল সাইনবোর্ড স্থাপন করা হয় এবং অবৈধ দখল থেকে জমিটি সম্পূর্ণ সরকারি নিয়ন্ত্রণে নেওয়া হয়। উক্ত অভিযানে ডেমরা রাজস্ব সার্কেলের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। সরকারি স্বার্থ সংরক্ষণের নিমিত্তে এই অভিযান অব্যাহত থাকবে। এর সাথে ডেমরা সহকারী কমিশনার (ভূমি) রাজস্ব সার্কেল এলাকায় দখলকৃত সরকারি খাস সম্পত্তি ভূমিদস্যুদের কবল থেকে উদ্ধারের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ডেমরা (ভূমি ) রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ভূমি রাকিবুল ইসলাম।
ভূমিদস্যদের কবল থেকে উদ্ধারকৃত জমির পরিমাণ ও পরিচিতি
* জেলা: ঢাকা
* মৌজা: উত্তর নন্দীপাড়া
* সিটি খতিয়ান নং: ০১
* সিটি দাগ নং: ১৭১৮
* জমির পরিমাণ: ০.১৪৫৯ একর

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত