সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

চুয়াডাঙ্গায় সব রুটে বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা

জেলা প্রতিনিধি   |   শনিবার, ২৯ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ১৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চুয়াডাঙ্গায় সব রুটে বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা

পরিবহন শ্রমিকদের ওপর ইজিবাইকচালকদের হামলা ও মারধরের প্রতিবাদে চুয়াডাঙ্গায় অনির্দিষ্টকালের বাস ও মিনিবাস ধর্মঘট শুরু হয়েছে। শনিবার সকাল থেকে জেলার সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

ধর্মঘটের কারণে চুয়াডাঙ্গা-মেহেরপুর, চুয়াডাঙ্গা-জীবননগর-হাসাদহ, চুয়াডাঙ্গা-ঝিনাইদহ, চুয়াডাঙ্গা-কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা-হাটবোয়ালিয়া রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

স্থানীয় ও পরিবহন সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের দৌলতদিয়া এলাকায় ব্যাটারিচালিত একটি ইজিবাইক শহরে প্রবেশের চেষ্টা করে। এ সময় দায়িত্বে থাকা পুলিশ ও বাস শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিরা ইজিবাইকচালককে বাধা দিয়ে ফিরিয়ে দেন।

এর জেরে ওই ইজিবাইকচালক তার সহযোগীদের নিয়ে আলুকদিয়া এলাকায় জড়ো হন। পরে তারা চুয়াডাঙ্গা-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে একটি বাস আটকে চালক ও সুপারভাইজারকে মারধর ও লাঞ্ছিত করেন বলে অভিযোগ উঠেছে। এ সময় বাসেও হামলা চালানো হয় এবং চালক ও সুপারভাইজারকে জিম্মি করে রাখা হয়।

খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে জিম্মি থাকা বাসের চালক ও সুপারভাইজারকে উদ্ধার করে।

ঘটনার প্রতিবাদে শনিবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বাস ও মিনিবাস ধর্মঘট শুরু করেন পরিবহন মালিক-শ্রমিকরা।

ধর্মঘটের কারণে বিভিন্ন গন্তব্যের যাত্রীরা বিপাকে পড়েছেন। আরাফাত নামের এক যাত্রী বলেন, বাস বন্ধ থাকায় নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। দ্রুত সমস্যার সমাধান করে বাস চলাচল স্বাভাবিক করার দাবি জানান তিনি।

চুয়াডাঙ্গা আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক হাজী আবুল কালাম আজাদ বলেন, বৃহস্পতিবার আলুকদিয়া এলাকায় ইজিবাইকচালক ও শ্রমিকরা জড়ো হয়ে একটি বাস আটকে দেন। এ সময় চালক ও সুপারভাইজারকে শারীরিকভাবে লাঞ্ছিত করার পাশাপাশি বাসে হামলা চালানো হয়। এ ঘটনার প্রতিবাদেই অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত