সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

চট্টগ্রামে শ্যালিকাকে অপহরণের পর ধর্ষণ, ভগ্নিপতির যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৪ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ৪৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চট্টগ্রামে শ্যালিকাকে অপহরণের পর ধর্ষণ, ভগ্নিপতির যাবজ্জীবন

চট্টগ্রামের চান্দগাঁও থানার খাজা রোড এলাকায় ১৭ বছর বয়সী শ্যালিকাকে অপহরণ ও ধর্ষণের দায়ে ভগ্নিপতি ফজলুল করিমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৩ জুন) চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫-এর বিচারক এস এম জিল্লুর রহমান এ রায় দেন। তবে এসময় আসামি ফজলুল আদালতে উপস্থিত ছিলেন না। পরবর্তীতে তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, ২০২২ সালের ৩১ অক্টোবর চান্দগাঁও থানার খাজা রোড এলাকায় ফুচকা খাওয়ানোর কথা বলে শ্যালিকাকে নিয়ে যান ভগ্নিপতি ফজলুল করিম। পরে সেখান থেকে তাকে অপহরণ করে ধর্ষণ করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা মোহাম্মদ আলী বাবুল বাদী হয়ে মামলা করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।

ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) মো. আকবর আলী বলেন, পাঁচজন সাক্ষীর সাক্ষ্য ও উপস্থাপিত প্রমাণের ভিত্তিতে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামিকে অপহরণ ও ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড, পাঁচ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই ঘটনায় অপর ধারায় আসামিকে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড, দুই লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত