
সফিউর রহমান সফিক | সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | ৩৯ বার পঠিত | পড়ুন মিনিটে

নানান দুর্নীতি ও অনিয়মের অভিযোগের তীর মুন্সীগঞ্জে বদলি হওয়া কানুনগো বিলিয়ন বিপুর দিকে ! কোটি কোটি টাকার অবৈধ সম্পদ ও তদবিরের গুঞ্জন – পর্ব- ১
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহণ (এলএ) শাখার সাবেক কানুনগো বিলিয়ন বিপুর বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি নানান অনিয়ম ও ক্ষমতার অপব্যবহার করে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের গুরুতর অভিযোগ উঠেছে। এদিকে জানা গেছে নাম তার বিলিয়ন বিপু তবে ভূমি মন্ত্রণালয়ের অধীনস্থ ভূমি অফিসের কানুনগো চাকুরির সুবাধে ঘুষ- দুর্নীতি নানান অনিয়ম অপকর্ম করে আজ হয়েছেন একজন বিলিনিয়ার !
রাজধানীর অভিজাত ও তার আশপাশ এলাকায় একাধিক ফ্লাট, বাড়ি, একাধিক দামি মডেলের গাড়ি, বিভিন্ন ব্যবসায় এবং সিনেমায় কোটি কোটি টাকা অর্থ লগ্নি । নামে- বেনামে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে গচ্ছিত রয়েছে কোটি কোটি টাকা। তার সম্পদের বেশি অংশে করেছেন স্ত্রী আত্মীয়-স্বজনের নামে আইনের চোখ ফাঁকি দিতে এই পন্থা অবলম্বন করেছেন । বর্তমানে তিনি মুন্সীগঞ্জ জেলা প্রশাসক এর কার্যালয়ের এল এ শাখায় কর্মরত থাকলেও, ক্ষমতার দাপট দেখিয়ে পুনরায় নারায়ণগঞ্জে ফেরার জন্য বিভিন্ন মহলে জোর তদবির ও দৌড়ঝাঁপ চালাচ্ছেন বলে সংশ্লিষ্ট বিভিন্ন মহলের একাধিক সূত্র থেকে এ তথ্য জানা গেছে।
এদিকে আরো জানা গেছে নারায়ণগঞ্জ এল এ শাখায় থাকাকালীন নানান অনিয়ম ঘুষ- দুর্নীতি করে অল্প সময়ে আঙ্গুল ফুলে কলাগাছ থেকে বটগাছ হয়েছে । অনুসন্ধানে জানা গেছে নারায়ণগঞ্জ এল এ শাখায় কর্মরত থাকাকালীন জমি অধিগ্রহণ, ক্ষতিপূরণের ফাইল ছাড়,অবোকাঠামো বাড়তি বিল ও দালাল চক্রের যোগসাজশে বিলিয়ন বিপু কোটি কোটি টাকার ঘুষ বাণিজ্য পরিচালনা করেন। সরকারি চাকুরিজীবী হয়েও সাধারণ মানুষকে জিম্মি করে অল্প দিনেই বিপুল পরিমাণ বিত্ত-বৈভবের মালিক বনে যান তিনি। ঘুষ-দুর্নীতি নানান অনিয়ম অপকর্ম করে দেশ-বিদেশে নামে-বেনামে সম্পদের পাহাড় গড়েছেন এমন অভিযোগ রয়েছে কানুনগো বিলিয়নের এর বিরুদ্ধে।
কানুনগো বিলিয়ন বিপুর দেশে এবং বিদেশে নামে ও বেনামে একাধিক বাড়ি, ফ্ল্যাট এবং বিলাসবহুল গাড়ি রয়েছে। সাধারণ আয়ের একজন সরকারি কর্মচারী হওয়া সত্ত্বেও তার সন্তানদের বিদেশে পাঠিয়ে অবৈধ অর্থে উচ্চশিক্ষার পাশাপাশি কোটি কোটি টাকার ব্যবসা পরিচালনার সুযোগ করে দিয়েছেন। বিপুল পরিমাণ এই অর্থ হুন্ডি চ্যানেলের মাধ্যমে বিদেশে পাচার করেছেন বলে অনুসন্ধানে একাধিক সূত্রে এ তথ্য জানান । তৎকালীন ফ্যাসিস্ট সরকারের রাজনৈতিক ছত্রছায়ায় ক্ষমতার দাপট দেখিয়ে লাগামহীন দুর্নীতি আর অনিয়ম করেন উক্ত কানুনগো, অনুসন্ধানে এমন তথ্য নিশ্চিত করেছে একাধিক সূত্রে । এছাড়া কানুনগো বিলিয়ন বিপু আওয়ামী লীগ সরকারের নারায়ণগঞ্জের সাবেক প্রভাবশালী এমপি শামীম ওসমানের অত্যন্ত ঘনিষ্ঠ ও অনুগত দোসর হিসেবে পরিচিত ছিলেন বিভিন্ন মহলে এবং নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের কাছে।
এই রাজনৈতিক প্রভাবকে ঢাল হিসেবে ব্যবহার করে তিনি দীর্ঘদিন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে এল এ শাখায় একক আধিপত্য বিস্তার করেন এবং ঘুষ দুর্নীতি নানান অনিয়ম করে কোটি কোটি টাকা হাতিয়ে দেন কানুনগো বিলিয়ন বিপু । অন্যদিকে ক্ষমতার দাপট দেখিয়ে সকল প্রকার প্রশাসনিক জবাবদিহিতা এড়িয়ে চলেন তিনি। বর্তমানে দুর্নীতির মাস্টারমাইন এই কানুনগো বিশেষ কারিশমায় পুনরায় নারায়ণগঞ্জে ফিরতে মরিয়া ।
সম্প্রতি নানান অনিয়মের ও দুর্নীতি কারণে তাকে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক এর কার্যালয়ের বদলি করা হলেও, বদলির কিছুদিন পার না হতেই তিনি আবার নারায়ণগঞ্জে ফেরার জন্য ব্যাকুল হয়ে উঠেছেন । নারায়ণগঞ্জের লোভনীয় এল এ শাখায় কানুনগো নিজের পদটি পুনরুদ্ধার করতে তিনি প্রশাসনের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা ও প্রভাবশালী মহলে জোর তদবির এবং বিভিন্ন মাধ্যমে অর্থ ছড়াচ্ছেন বলে গুঞ্জন উঠেছে।
এদিকে কানুনগো বিলিয়ন বিপুর দুর্নীতি অনিয়ম কোটি কোটি টাকার অবৈধ সম্পদ গাড়ি- বাড়ি ব্যবসা ও বিদেশের অর্থ পাচারের বিষয়ে তার বক্তব্য জানতে তার মোবাইলে ফোন দিলে । তিনি প্রথমে এই বিষয়ে অস্বীকার করে কিন্তু পরে বিভিন্ন প্রসঙ্গ টেনে তার একাধিক গাড়ি নয় মাত্র একটি গাড়ি ও একটি ফ্ল্যাট আছে , ছেলে ছেলে বিদেশে লেখাপড়া ও বিভিন্ন ব্যবসার সাথে জড়িত বলে স্বীকার করেন । এর সাথে এখন তিনি নিজকে বিএনপির লোক বলে দাবি করেন, তবে অনুসন্ধানের জানা গেছে স্বৈরাচারের দোসর বিলিয়ন বিপু । সংশ্লিষ্ট সচেতন মহল মনে করছেন, এই দুর্নীতিবাজ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক)কে উক্ত কানুনগর দুর্নীতি ও নানান অনিয়মেয় বিষয়ে তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়ার দাবি উঠেছে । এর সাথে এল এ শাখার সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষ দ্রুত কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত, যাতে ক্ষমতার অপব্যবহার করে তিনি পুনরায় নারায়ণগঞ্জে এসে দুর্নীতি সাম্রাজ্য বিস্তার করতে না পারেন।

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত