
জেলা প্রতিনিধি | সোমবার, ১০ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | ১৩ বার পঠিত | পড়ুন মিনিটে

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে ভোলার দৌলতখান উপজেলায় আলোচনা সভা, বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ আগস্ট) সকালে দৌলতখান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মতিন খান।
অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য শেয়ার করার আগে অবশ্যই তার সত্যতা যাচাই করতে হবে। যাচাই-বাছাই ছাড়া তথ্য প্রচার বা শেয়ার করলে গুজব ও অপপ্রচার ছড়িয়ে সমাজে নেতিবাচক প্রভাব পড়তে পারে।
তিনি বলেন, তথ্যপ্রযুক্তির যুগে শিক্ষার্থীদের সত্য-মিথ্যা তথ্যের পার্থক্য বুঝতে হবে এবং দায়িত্বশীলভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে হবে। পাশাপাশি গুজব ও অপপ্রচারে জড়িতদের আইনের আওতায় আনা হবে।
পরে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত