সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

ইরানের পথে জাহাজে মার্কিন হেলিকপ্টার থেকে ক্ষেপণাস্ত্র হামলা

ডেস্ক রিপোর্ট   |   বুধবার, ১২ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ১০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইরানের পথে জাহাজে মার্কিন হেলিকপ্টার থেকে ক্ষেপণাস্ত্র হামলা

ইরানের বন্দরের দিকে যাওয়ার সময় মার্কিন সমুদ্র অবরোধ ভাঙার চেষ্টা করায় পানামার পতাকাবাহী একটি মালবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, জাহাজটির বেসামরিক ক্রুরা একাধিকবার সতর্ক করার পরও নির্দেশনা উপেক্ষা করায় সামরিক হেলিকপ্টার থেকে দুটি হেলফায়ার ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।

বুধবার এক বিবৃতিতে সেন্টকম জানায়, মঙ্গলবার ওমান উপসাগর দিয়ে যাওয়ার সময় এমভি ভেলা নোভা নামের জাহাজটি ইরানের একটি বন্দরের দিকে যাওয়ার চেষ্টা করে। এ সময় মার্কিন বাহিনী জাহাজটিকে একাধিকবার সতর্ক করে।

তবে সতর্কবার্তা উপেক্ষা করে জাহাজটি এগিয়ে যাওয়ার চেষ্টা করলে একটি এমএইচ-৬০ হেলিকপ্টার থেকে জাহাজটির ইঞ্জিন রুম লক্ষ্য করে দুটি হেলফায়ার ক্ষেপণাস্ত্র ছোড়া হয় বলে জানায় সেন্টকম।

হামলায় জাহাজটির স্টিয়ারিং গিয়ার ও ইঞ্জিন ব্যবস্থা অচল হয়ে যায়। ফলে জাহাজটি আর ইরানের দিকে এগিয়ে যেতে পারছে না বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী।

সেন্টকমের দাবি, ইরানি বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের আরোপ করা সমুদ্র অবরোধ এখনো বহাল রয়েছে। গত এপ্রিল মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর ইরানি বন্দরগুলোতে এই অবরোধ আরোপ করা হয়।

মার্কিন সেন্ট্রাল কমান্ডের তথ্য অনুযায়ী, ১১ আগস্ট পর্যন্ত অবরোধ ভাঙার চেষ্টা করা ৫৫টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করে দেওয়া হয়েছে। এ ছাড়া অবরোধ অমান্যকারী তিনটি জাহাজ অচল এবং আরও দুটি জাহাজে তল্লাশি চালানো হয়েছে।

সর্বশেষ হামলার বিষয়ে এখন পর্যন্ত ইরান সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র: বিবিসি

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক
Editor

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

প্রকাশক
Publisher

ফারজানা আফরিন সৈথী
Farzana Afrin Soythe

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত