সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

গাজীপুরে নিজ ঘরে বিশ্ববিদ্যালয়ছাত্রীর ঝুলন্ত মরদেহ

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাজীপুরে নিজ ঘরে বিশ্ববিদ্যালয়ছাত্রীর ঝুলন্ত মরদেহ

গাজীপুর মহানগরীর পুবাইলে নিজ ঘর থেকে প্রাপ্তি মল্লিক পূজা (২৪) নামে উত্তরা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে পুবাইলের ডেমরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত পূজা ডেমরপাড়া এলাকার গোপাল চন্দ্র মল্লিকের মেয়ে। তিনি উত্তরা বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ডিজাইন বিভাগের দশম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। প্রায় দুই বছর আগে শ্রীপুরের রাজেন্দ্রপুর এলাকার শিশির চন্দ্র রায়ের সঙ্গে পারিবারিকভাবে তার বিয়ে হয়।

পরিবার সূত্রে জানা যায়, গত ২৫ আগস্ট ভাইয়ের সঙ্গে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসেন পূজা। সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ে যান তিনি। সন্ধ্যায় বাড়ি ফিরে গোসল শেষে নিজ কক্ষে অবস্থান করছিলেন।

রাত সাড়ে ৮টার দিকে পরিবারের সদস্যরা ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে সন্দেহ করেন। পরে তার ভাই পাশের কক্ষের সিলিং দিয়ে ওই কক্ষে প্রবেশ করে পূজাকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

পুবাইল থানার পরিদর্শক (তদন্ত) আবু বক্কর সিদ্দিক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূজা আত্মহত্যা করেছেন। পরিবারের পক্ষ থেকে সংসারজীবনে হতাশার কথা বলা হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত