সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

এসসিওর ছবিতে মোদির ছবি বাদ, শাহবাজের কার্যালয় নিয়ে বিতর্ক

ডেস্ক রিপোর্ট   |   বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১০২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এসসিওর ছবিতে মোদির ছবি বাদ, শাহবাজের কার্যালয় নিয়ে বিতর্ক

সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) ২৬তম শীর্ষ সম্মেলনের একটি দলগত ছবি সম্পাদনা করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ কয়েকজন বিশ্বনেতাকে বাদ দেওয়ার অভিযোগ উঠেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কার্যালয়ের বিরুদ্ধে। সম্পাদিত ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর এ নিয়ে কূটনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

কিরগিজস্তানের রাজধানী বিশকেকে অনুষ্ঠিত সম্মেলনে অধিবেশন শুরুর আগে সদস্য ও পর্যবেক্ষক দেশগুলোর নেতারা নিয়ম অনুযায়ী একটি দলগত ছবি তোলেন।

শাহবাজ শরিফের কার্যালয় থেকে প্রকাশিত ছবিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে মাঝখানে দেখা যায়। তাঁর আশপাশে চীন, রাশিয়া, কিরগিজস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তানের নেতারা রয়েছেন। তবে ছবিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ আরও কয়েকজন বিশ্বনেতাকে দেখা যায়নি।

পরে মোদি একই অনুষ্ঠানের মূল ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে বিষয়টি স্পষ্ট হয়। মূল ছবিতে দেখা যায়, শাহবাজ শরিফ ডান দিক থেকে চতুর্থ স্থানে দাঁড়িয়ে ছিলেন। তাঁর দুই পাশে মোদিসহ আরও পাঁচজন বিশ্বনেতা ছিলেন। অভিযোগ, প্রকাশিত ছবিটি ক্রপ করে তাদের বাদ দেওয়া হয়েছে।

আঞ্চলিক নিরাপত্তা ও পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে আয়োজিত এবারের এসসিও সম্মেলনে ১০টি সদস্য রাষ্ট্রের পাশাপাশি ১৫টি অংশীদার ও দুটি পর্যবেক্ষক দেশ অংশ নেয়।

সূত্র: এনডিটিভি

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত