সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

এসপির বাসভবনের টয়লেটে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ

জেলা প্রতিনিধি   |   বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৪৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এসপির বাসভবনের টয়লেটে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ

গাইবান্ধায় পুলিশ সুপারের (এসপি) বাসভবনের গার্ড রুমসংলগ্ন টয়লেট থেকে হাবিবুর রহমান (৩৩) নামে এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার বিকেল ৪টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

হাবিবুর গাইবান্ধা পুলিশ লাইনে নায়েক পদে কর্মরত ছিলেন। তার বাড়ি নীলফামারীতে।

গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফ আল রাজীব জানান, এসপি মো. জসীম উদ্দিনের বাসভবনের গার্ড রুমসংলগ্ন টয়লেটের ভেতরে ছাদের একটি বাঁকানো লোহার সঙ্গে গলায় গামছা পেঁচানো অবস্থায় হাবিবুরকে পাওয়া যায়।

পুলিশ জানায়, টয়লেটে ঢোকার পর দীর্ঘ সময় হাবিবুর বের না হওয়ায় গার্ড রুমে থাকা অন্য সদস্যরা তাকে ডাকাডাকি করেন। ভেতর থেকে সাড়া না পেয়ে দরজায় ধাক্কা দেন তারা। পরে দরজা খুলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

এসপি মো. জসীম উদ্দিন বলেন, প্রায় ১০ থেকে ১২ দিন আগে দায়িত্ব পালনের জন্য হাবিবুরকে পুলিশ লাইন থেকে তার বাসভবনে আনা হয়েছিল। বুধবার টয়লেটে ঢোকার আগে তিনি মুঠোফোনে স্ত্রীর সঙ্গে রাগ করে কথা বলছিলেন। একপর্যায়ে স্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, ‘দেখো, আমি কী করতে পারি।’ এরপর টয়লেটে ঢুকে দরজা বন্ধ করে দেন।

অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব বলেন, প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

মরদেহটি ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। হাবিবুরের বাবা নীলফামারী থেকে গাইবান্ধায় আসছেন।

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত