সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পেলেন বাংলাদেশের রুনা খান

ডেস্ক রিপোর্ট   |   সোমবার, ৩১ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ১০৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পেলেন বাংলাদেশের রুনা খান

‘এশিয়ার নোবেল’ হিসেবে পরিচিত র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার-২০২৬ পেয়েছেন বাংলাদেশের ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক রুনা খান।

সোমবার (৩১ আগস্ট) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় র‍্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশন এ বছরের বিজয়ীদের নাম ঘোষণা করে। রুনা খানের সঙ্গে এবার পুরস্কার পেয়েছেন সিঙ্গাপুরের টমি কোহ ও মিয়ানমারের বো চি।

প্রতিবছর ৩১ আগস্ট ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট র‍্যামন ম্যাগসাইসাইয়ের জন্মদিনে এ পুরস্কারের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এ বছর তার ১১৯তম জন্মবার্ষিকী। এর মধ্য দিয়ে ৬৮তম র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার উৎসবের আনুষ্ঠানিক সূচনা হলো। আগামী ১৫ নভেম্বর ম্যানিলার মেট্রোপলিটন থিয়েটারে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

ফাউন্ডেশনের ভাষ্য, মানুষের সেবা, বিভিন্ন সম্প্রদায়ের জন্য সুযোগ তৈরি এবং মানুষকে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে সহায়তার মতো মূল্যবোধের প্রতিফলন ঘটানো কাজের স্বীকৃতি হিসেবে এ বছরের বিজয়ীদের নির্বাচিত করা হয়েছে।

রুনা খান ২০০২ সালে ফ্রেন্ডশিপ প্রতিষ্ঠা করেন। দুর্গম ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, দারিদ্র্য ও বৈষম্য মোকাবিলা এবং পরিবেশগত সংকট মোকাবিলায় কাজ করে আসছে সংস্থাটি।

র‍্যামন ম্যাগসাইসাই ফিলিপাইনের সপ্তম প্রেসিডেন্ট ছিলেন। ১৯৫৭ সালের ১৭ মার্চ এক বিমান দুর্ঘটনায় তার মৃত্যু হয়। একই বছর প্রতিষ্ঠিত হয় র‍্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশন। ১৯৫৮ সাল থেকে এ পুরস্কার দেওয়া হচ্ছে।

২০০৯ সাল থেকে পুরস্কারটি কোনো নির্দিষ্ট শ্রেণিতে সীমাবদ্ধ নেই। বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ অবদান ও নেতৃত্বের স্বীকৃতি হিসেবে এটি দেওয়া হয়।

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত