সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

একদিনের ব্যবধানে বড় বিপদ থেকে রক্ষা, নেপাল থেকে ফিরে ভয়াবহ অভিজ্ঞতা জানালেন অপু বিশ্বাস

ডেস্ক রিপোর্ট   |   শনিবার, ২৯ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ২৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

একদিনের ব্যবধানে বড় বিপদ থেকে রক্ষা, নেপাল থেকে ফিরে ভয়াবহ অভিজ্ঞতা জানালেন অপু বিশ্বাস

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের মধ্যে বড় ধরনের বিপদ থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস ও তার অভিনীত ‘শিকার’ সিনেমার পুরো শুটিং ইউনিট। পরিস্থিতি বিবেচনায় নেপালের শুটিং স্থগিত করে শুক্রবার (২৮ আগস্ট) নিরাপদে দেশে ফিরেছেন তারা।

দেশে ফিরে নেপালের ভয়াবহ অভিজ্ঞতার কথা গণমাধ্যমকর্মীদের জানান অপু বিশ্বাস।

অভিনেত্রী জানান, ২৬ আগস্ট কাঠমান্ডু থেকে প্রায় দুই-তিন ঘণ্টার দূরত্বের একটি পাহাড়ি এলাকায় ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে। কাকতালীয়ভাবে পরদিন, ২৭ আগস্ট, ওই পথ দিয়েই কাঠমান্ডু যাওয়ার কথা ছিল ‘শিকার’ সিনেমার ইউনিটের। একদিনের ব্যবধানেই বড় দুর্ঘটনা থেকে রক্ষা পান তারা।

অপু বিশ্বাস বলেন, ‘আমাদের যে রাস্তা দিয়ে কাঠমান্ডু ঢোকার কথা ছিল, ঠিক তার কাছাকাছিই এ দুর্ঘটনা ঘটে। আল্লাহর অশেষ রহমত যে ২৬ তারিখ নয়, ২৭ তারিখ আমাদের মুভ করার কথা ছিল।’

তিনি আরও জানান, ভয়াবহ দুর্যোগের কারণে ওই সড়কে আগামী ১৫ থেকে ২০ দিনের জন্য যাতায়াত সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে।

এমন পরিস্থিতিতে শুটিং চালিয়ে যাওয়াকে অমানবিক উল্লেখ করে অপু বলেন, ‘মানুষ যখন এত বড় দুর্ভোগের মধ্যে আছে, তখন সেখানে গানের শুটিং করা অত্যন্ত অমানবিক। তাই পুরো টিমের সঙ্গে আলোচনা করে শুটিং স্থগিত করার সিদ্ধান্ত নিই। এরপর সবাই নিরাপদে দেশে ফিরে আসি।’

‘শিকার’ সিনেমায় অপু বিশ্বাসের সঙ্গে অভিনয় করছেন কলকাতার জনপ্রিয় কৌতুক অভিনেতা খরাজ মুখার্জি ও শক্তিমান অভিনেতা রজতাভ দত্ত। নেপালে বন্যা ও ভূমিধসের খবর ছড়িয়ে পড়ার পর তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন ভক্ত-অনুরাগীরা।

শুক্রবার কলকাতা বিমানবন্দরে পৌঁছে খরাজ মুখার্জিও ভক্তদের আশ্বস্ত করেন, তারা নিরাপদে দেশে ফিরেছেন।

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত