সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

ইরান নিয়ে ট্রাম্পের হুঁশিয়ারি, ‘গোটা দেশটাকেই উড়িয়ে দেব নাকি?’

ডেস্ক রিপোর্ট   |   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইরান নিয়ে ট্রাম্পের হুঁশিয়ারি, ‘গোটা দেশটাকেই উড়িয়ে দেব নাকি?’

ইরান নিয়ে পরবর্তী পদক্ষেপ কী হবে, তা এখনো চূড়ান্ত করেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সামরিক অভিযান, অর্থনৈতিক চাপ কিংবা চুক্তি—তিনটি পথই বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন তিনি।

রোববার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরান প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘গোটা দেশটাকেই উড়িয়ে দেব নাকি? দিলে কখন দেব?’

ইরান নিয়ে তিনি এখন ‘সিদ্ধান্ত নেওয়ার মুডে’ রয়েছেন জানিয়ে ট্রাম্প বলেন, অদূর ভবিষ্যতেই ‘অনেক বড় কিছু’ ঘটতে পারে।

এর আগে শনিবার নির্ধারিত সময়ের আগেই ক্যাম্প ডেভিড থেকে হোয়াইট হাউসে ফিরে আসেন ট্রাম্প। এরপর থেকেই ইরান নিয়ে তার পরবর্তী পদক্ষেপ ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়।

ইরানের বিরুদ্ধে এর আগেও কঠোর হুমকি দিয়েছেন ট্রাম্প। দেশটিতে বোমা হামলা চালিয়ে ‘প্রস্তর যুগে’ ফিরিয়ে দেওয়ার কথাও বলেছিলেন তিনি।

হামলার আশঙ্কায় ইরান

ট্রাম্পের নতুন বক্তব্যের মধ্যেই ইরানের সামরিক কমান্ড জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা নতুন হামলার প্রস্তুতি নিচ্ছে—এমন গোয়েন্দা তথ্য তাদের হাতে রয়েছে।

হামলা হলে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি ও যুক্তরাষ্ট্রের স্বার্থে আঘাত করার পাশাপাশি দেশটির আঞ্চলিক মিত্রদেরও লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দিয়েছে তেহরান।

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের কালিবাফ বলেছেন, শত্রুদের মোকাবিলায় ইরানকে লড়াই চালিয়ে যেতে হবে। একই সঙ্গে কূটনীতির মাধ্যমে অর্জনগুলো ধরে রাখার চেষ্টা চালিয়ে যাওয়ার কথাও বলেন তিনি।

পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক হতে পারে

এদিকে ট্রাম্প জানিয়েছেন, নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে তার বৈঠক হতে পারে।

যুদ্ধের অবসান নিয়ে এর আগে একাধিকবার আলোচনার চেষ্টা হলেও তা সফল হয়নি।

মধ্যপ্রাচ্যে বাড়ছে উত্তেজনা

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের প্রভাব ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও পড়ছে। ১৯ সেপ্টেম্বর সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী।

লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালির কাছে হুথিদের নিয়ন্ত্রণের কারণে গুরুত্বপূর্ণ নৌপথে বাণিজ্যিক জাহাজ চলাচল বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

অন্যদিকে হরমুজ প্রণালিতে ইরানের অবরোধের কারণে উপসাগরীয় অঞ্চলের জ্বালানি রপ্তানিও বড় ধরনের চাপের মুখে পড়েছে।

যুক্তরাষ্ট্রেও পড়ছে যুদ্ধের প্রভাব

যুদ্ধের প্রভাব পড়ছে যুক্তরাষ্ট্রের বাজারেও। দেশটিতে ডিজেলের গড় দাম প্রতি গ্যালন ৬ দশমিক ৫০ ডলারের ওপরে উঠে নতুন রেকর্ড করেছে। নিয়মিত পেট্রলের দামও প্রতি গ্যালন ৪ দশমিক ৪৭ ডলারে পৌঁছেছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ডের হিসাবে, ৩ সেপ্টেম্বর পর্যন্ত ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় হয়েছে অন্তত ৪৩ দশমিক ৬ বিলিয়ন ডলার।

এর মধ্যে ব্যবহৃত বোমা ও আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রসহ অস্ত্রের মজুত পূরণে পেন্টাগনের ব্যয় হয়েছে ২৮ দশমিক ১ বিলিয়ন ডলার। তবে মধ্যপ্রাচ্যে ক্ষতিগ্রস্ত মার্কিন ঘাঁটিগুলোর অবকাঠামো মেরামতের ব্যয় এই হিসাবে ধরা হয়নি।

এখন ট্রাম্পের পরবর্তী সিদ্ধান্তের দিকে তাকিয়ে ওয়াশিংটন ও তেহরান। একদিকে নতুন হামলার আশঙ্কায় প্রস্তুতি নিচ্ছে ইরান, অন্যদিকে ট্রাম্প বলছেন, শিগগিরই ‘অনেক বড় কিছু’ ঘটতে পারে।

সূত্র: ইউএসএ টুডে

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত