সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

আরব সাগরে ভারত-পাকিস্তান যুদ্ধজাহাজের সংঘর্ষ, কূটনীতিককে তলব দিল্লির

ডেস্ক রিপোর্ট   |   বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আরব সাগরে ভারত-পাকিস্তান যুদ্ধজাহাজের সংঘর্ষ, কূটনীতিককে তলব দিল্লির

উত্তর আরব সাগরে পাকিস্তানি নৌবাহিনীর একটি নৌযানের সঙ্গে ভারতীয় যুদ্ধজাহাজের সংঘর্ষের ঘটনায় পাকিস্তানের ভারপ্রাপ্ত হাইকমিশনার সাদ আহমেদ ওয়ারাইচকে তলব করেছে নয়াদিল্লি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক জলসীমায় পাকিস্তানি নৌযানের ‘অগ্রহণযোগ্য ও অপেশাদার আচরণের’ প্রতিবাদ জানাতেই পাকিস্তানি কূটনীতিককে তলব করা হয়েছে।

কীভাবে ঘটল সংঘর্ষ

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ১৫ সেপ্টেম্বর সন্ধ্যায় উত্তর আরব সাগরে ঘটনাটি ঘটে। নিয়মিত নজরদারি মিশনে থাকা ভারতের একটি সামনের সারির যুদ্ধজাহাজের কাছাকাছি চলে আসে পাকিস্তানি একটি নৌযান।

ভারতীয় সূত্রের দাবি, ওমানের প্রায় ২২০ কিলোমিটার পূর্বে পাকিস্তানি নৌযানটি ভারতীয় যুদ্ধজাহাজটির খুব কাছ দিয়ে দ্রুতগতিতে অতিক্রম করে। পরে অনিরাপদভাবে দিক পরিবর্তন করতে থাকলে দুই নৌযানের মধ্যে সংঘর্ষ হয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সংঘর্ষে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পরে দুর্ঘটনায় জড়িত দুই জাহাজকেই ওই এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়। তবে সংশ্লিষ্ট নৌযান দুটির সুনির্দিষ্ট পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

পাকিস্তানি নৌযানের বিরুদ্ধে অভিযোগ

ভারতীয় সূত্রগুলোর দাবি, পাকিস্তানের হুনাইন শ্রেণির একটি করভেটের সঙ্গে ভারতের সামনের সারির একটি যুদ্ধজাহাজের সংঘর্ষ হয়ে থাকতে পারে। ঘটনার সময় সাগর উত্তাল ছিল বলেও সূত্রগুলো জানিয়েছে।

নয়াদিল্লির অভিযোগ, এমন পরিস্থিতিতে পাকিস্তানি নৌযানের গতি ও দিক পরিবর্তনের ধরন ছিল অনিরাপদ ও অপেশাদার।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য, পাকিস্তানি নৌযানের আচরণ ১৯৯১ সালে ভারত-পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত একটি চুক্তির ১০ নম্বর ধারার লঙ্ঘন।

ওই চুক্তিতে সামরিক মহড়া, সামরিক কৌশল ও সেনা চলাচলসংক্রান্ত বিষয়ে আগাম তথ্য দেওয়ার বিধান রয়েছে।

তলব পাকিস্তানি কূটনীতিককে

ঘটনার প্রতিবাদ জানাতে সাদ আহমেদ ওয়ারাইচকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনপথ কার্যালয়ে তলব করা হয়। সেখানে তিনি প্রায় ৩০ মিনিট অবস্থান করেন।

পাকিস্তানের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ভারতের প্রতিবাদ তুলে ধরার নির্দেশ দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে সামরিক ইউনিটগুলোকে সতর্কতা অবলম্বন এবং দুই দেশের বিদ্যমান চুক্তির বিধান মেনে চলার প্রয়োজনীয়তার কথাও জানানো হয়েছে।

একই সঙ্গে ইসলামাবাদে নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকেও পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে ভারতের প্রতিবাদ জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

আগেও ঘটেছিল এমন ঘটনা

ভারতীয় সূত্রের দাবি, দুই দেশের নৌবাহিনীর মধ্যে এ ধরনের ঘটনা নতুন নয়। ২০১১ সালের জুনে পাকিস্তানি নৌবাহিনীর জাহাজ ‘বাবর’ ও ভারতের যুদ্ধজাহাজ ‘গোদাবরী’র মধ্যেও একই ধরনের একটি ঘটনা ঘটেছিল।

সূত্র: এনডিটিভি ও রয়টার্স

.
আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত