Advertise with us

অর্থনৈতিক চাপে নতিস্বীকার করবে ইরান? চুক্তির ইঙ্গিত জেডি ভ্যান্সের

ডেস্ক রিপোর্ট   |   শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ১১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

অর্থনৈতিক চাপে নতিস্বীকার করবে ইরান? চুক্তির ইঙ্গিত জেডি ভ্যান্সের

অর্থনৈতিক চাপ অব্যাহত থাকলে ইরান শেষ পর্যন্ত চুক্তিতে যেতে বাধ্য হবে বলে মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। একই সঙ্গে ইরান যাতে নতুন করে পারমাণবিক স্থাপনা গড়ে তুলতে না পারে, সেটিই ওয়াশিংটনের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন তিনি।

ভ্যান্স বলেন, ইরানকে এখন সিদ্ধান্ত নিতে হবে—অর্থনৈতিক চাপের মধ্যে থাকবে, নাকি পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের পথে হাঁটবে।

হরমুজ প্রণালি নিয়েও কড়া বার্তা দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। তার ভাষ্য, গুরুত্বপূর্ণ এই তেল পরিবহণ পথকে অস্ত্র হিসেবে ব্যবহারের সময় ইরানের শেষ হয়েছে। জ্বালানি সরবরাহের স্বার্থে হরমুজ প্রণালি নিরাপদ ও নির্বিঘ্ন রাখা জরুরি।

ভ্যান্স আরও দাবি করেন, হরমুজ প্রণালির ওপর ইরানের একচেটিয়া নিয়ন্ত্রণ আর নেই।

এদিকে ইরানের বিরুদ্ধে ‘ইতিহাসের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা’ আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তার দাবি, সর্বোচ্চ অর্থনৈতিক চাপ প্রয়োগ করা হলে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রয়োজন কমে আসবে।

বেসেন্ট বলেন, অর্থনৈতিক চাপ সর্বোচ্চ পর্যায়ে নেওয়া হলে সামরিক শক্তি ব্যবহারের প্রয়োজনীয়তা এড়ানো সম্ভব হতে পারে। আগামী সোমবার সংবাদ সম্মেলনে ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা প্যাকেজের বিস্তারিত তুলে ধরার কথা জানিয়েছেন তিনি।

সূত্র: সামাটিভি

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক
Editor

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

প্রকাশক
Publisher

ফারজানা আফরিন সৈথী
Farzana Afrin Soythe

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত