সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, স্বীকার করেছে অপরাধ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, স্বীকার করেছে অপরাধ: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপ্রতিম নিখোঁজ হওয়ার প্রায় ২৪ ঘণ্টার মধ্যে তার মরদেহ উদ্ধার করা হয়। এরপর অভিযান চালিয়ে ১২ ঘণ্টার মধ্যে সন্দেহভাজনদের গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, ‘আগে তিনজন, আজ একজনসহ মোট চারজন গ্রেফতার হয়েছে। তারা অপরাধ স্বীকার করেছে। এখন বাকি আইনানুগ প্রক্রিয়া চলমান।’

গ্রেফতারদের মধ্যে দুজনের বয়স ১৮ বছরের বেশি এবং একজনের বয়স ১৮ বছরের কম হতে পারে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তবে তাদের সবার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) যাচাই করা হচ্ছে।

অপ্রতিমের সঙ্গে থাকা মোবাইল ফোনটিও উদ্ধার করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, প্রধান সন্দেহভাজন তুহিনের কাছ থেকে ফোনটি উদ্ধার করা হয়।

তিনি বলেন, ‘সমস্ত আলামত পাওয়া গেছে। তারা ঘটনা স্বীকার করেছে। এখন পুলিশ অন্যান্য আইনানুগ কার্যক্রম এবং ১৬৪ ধারায় জবানবন্দির বিষয়ে কাজ করছে।’

পুলিশের দ্রুত পদক্ষেপের প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১২ ঘণ্টার মধ্যে সন্দেহভাজনদের গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন আলামত জব্দ করে ফরেনসিক বিশ্লেষণ করা হচ্ছে।

নিহত অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং রোববার তার দাফন করা হয়েছে বলেও জানান তিনি।

হত্যাকাণ্ডের বিচার দ্রুত শেষ করার আশাবাদ ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনানুগ সব প্রক্রিয়া শেষে চার্জশিট দাখিল করা হবে। এরপর আদালতের মাধ্যমে বিচারিক কার্যক্রম এগিয়ে যাবে।

রামিসা হত্যাকাণ্ডের মতো অপ্রতিম হত্যার বিচারও দ্রুততম সময়ে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত