সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us
গজারিয়ায় প্রবাসী বাবার কন্যা "ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী" নারায়ণগঞ্জে স্বামী ও তার পরিবারের নির্মম নির্যাতনে মৃত্যু

নিহত শ্রাবন্তী ছিলেন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা !

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ৪২৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নিহত শ্রাবন্তী ছিলেন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা !

প্রবাসী বাবার সুন্দরী কন্যা পাষান্ড স্বামীর শারীরিক, মানসিক ও পাশবিক নানান অত্যাচার নির্যাতনে করুন মৃত্যু হয়েছে । নির্যাতনে নিহত শ্রাবন্তী আক্তার দীপা এক গৃহবধূ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন।

নিহত ঢাবির ছাত্রী গৃহবধূর বাড়ি মুন্সিগঞ্জ জেলার গজারিয়া এলাকায় । এই নিষ্ঠুর এই ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জের , ভুইঘর , কুতুবপুর ইউনিয়নের করইতলা এলাকায় । এদিকে জানা গেছে ২৯ মার্চ ২০২৬ রাতে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ শ্রাবন্তী আক্তার দীপার ঝুলন্ত লাশ স্বামীর বাড়ি থেকে উদ্ধারকে কেন্দ্র করে এলাকার মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ।

অন্যদিকে জানা গেছে স্বামী ও তার পরিবারের দীর্ঘদিনের নির্মম নির্যাতন ও পারিবারিক অশান্তির জের ধরে তিনি আত্মহত্যা করেছেন বলে নিহতর নারীর স্বামী দাবি করলেও নিহতর পরিবারের অভিযোগ স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তাকে বিভিন্ন নির্যাতন করে মেরে ফেলে আত্মহত্যা বলে চালিয়ে দেবার চেষ্টা করছেন। ঢাবির ছাত্রী হত্যাটিকে অন্যদিকে প্রবাহিত করার জন্য মোটা অংকের টাকা খরচ করে হত্যার মোটিভ অন্যদিকে প্রবাহিত করা করছে বলে অভিযোগ করেছেন নিহত শ্রাবন্তীর পরিবার ।

স্বামী ও তার পরিবারের নির্যাতনে শ্রাবন্তির করুন মৃত্যু হয় শ্রাবন্তির পরিবারের সদস্য ও এলাকার লোকজনের এটাই দাবি করেছেন । নিহত শ্রাবন্তী ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্রী ছিলেন। আরো জানা গেছে নিহত শ্রাবন্তী আক্তার দিপা (৩১) মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বড় বসুরচর গ্রামের সিঙ্গাপুর প্রবাসী ইব্রাহিমের কন্যা ।

শ্রাবন্তী আক্তার দীপার ২০১৩ সালের ১৫ মার্চ চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার বাড়িভাঙ্গা গ্রামের জহিরুল ইসলাম (পিতা—নিজাম উদ্দিনের) সঙ্গে বিয়ে হয়। ধুমধাম করে বহু টাকা খরচ করে প্রবাসী বাবা মেয়ের বিয়ে দেন । সংসারে রয়েছে ১০ বছরের এক ছেলে সন্তান। বিয়ের পর থেকেই স্বামী জহিরুল ও তার পরিবারের সদস্যরা যৌতুক ও বিভিন্ন উপৌঢোকন এর জন্য প্রায়ই শারীরিক , মানসিক এবং বিভিন্ন ভাবে টর্চার করত। ঘটনার দিনও শ্রাবন্তীর উপর স্বামী ও তার পরিবারের সদস্যরা নির্যাতন করেন , শ্রাবন্তী নির্যাতন সহ্য করতে না পেরে ঘর থেকে বেরিয়ে গেলে তাকে মারপিট করে ঘরে বন্দী করে আবার নির্যাতন শুরু করেন বলে এলাকার লোকজন এ তথ্য জানান।

স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ বহুদিনের । শ্রাবন্তী তার নির্যাতনের কথা তার বোন ও পরিবারের সদস্যদের ফোনেও মেসেজ করে জানান । শ্রাবন্তী স্বামী ও তার পরিবারের নির্মম নির্যাতনের হাত থেকে বাঁচতে এই পর্যন্ত শ্রাবন্তী তার বাবার বাড়ি থেকে প্রায় ৫০ লাখ টাকার বেশী জহিরুল ইসলাম কে এনে দেয় সুখে সংসার করার জন্য । যাতে রেহাই পাওয়া যায় নির্যাতনের হাত থেকে কিন্তু শেষ রক্ষা হলো না শ্রাবন্তীর অবশেষে স্বামী এবং ভাসুর ও ভাসুরের ছেলে ও পরিবারের অন্য সদস্যদের নির্মম অত্যাচার ও নির্যাতনে জীবন দিতে হলো ঢাবির এই ছাত্রীকে।

পরিবারের সদস্যরা আরো জানান, বিয়ের পর থেকেই যৌতুক ও নানান অজুহাতে স্বামী জহিরুল ইসলাম শ্রাবন্তীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন এর সাথে একাধিক বার বাড়ি থেকে বের করে দেন শ্রাবন্তীকে। জহিরুলের ভাই নজরুল ইসলামসহ আরও কয়েকজন আত্মীয় নিয়মিত শ্রাবন্তীর বাড়িতে এসে কলহ সৃষ্টি করতেন এবং ঘটনার দিন নির্যাতনে যুক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে। স্বামীর ভাই নজরুল একজন সরকারি কর্মকর্তা দুর্নীতির মাধ্যমে অর্জন করেছেন অনেক সম্পদ টাকা পয়সার এই টাকার গরমে ধরাকে সরা করেছেন । এই হত্যা মামলা থেকে বাঁচতে কাড়াকাড়ি টাকা খরচ করছেন নজরুল ।

নিহত শ্রাবন্তির ভাই অভিযোগ করে বলেন, “আমার বোনকে বছরের পর বছর নির্যাতন করা হয়েছে। শেষ পর্যন্ত সেই নির্যাতনই তার প্রাণ কেড়ে নিলেন হায়নার দল। ঘটনা গত ২৯ মার্চ রাত আনুমানিক ১২টার দিকে শ্রাবন্তী নিজের কক্ষে গলায় ফাঁস দেন বলে দাবি করেছে স্বামীর পরিবার। আসলে এটা মিথ্যা । তাকে মেরে ফেলে আত্মহত্যা বলে চালাচ্ছেন স্বামী ও তার পরিবার । খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান । শ্রাবন্তির ছিলেন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা !

ঘটনার দিন পারিবারিক বিষয় নিয়ে জহিরুল ইসলাম, তার ভাই নজরুল ইসলাম ও ভাতিজাদের মধ্যে উত্তেজনাপূর্ণ আলোচনা হয়েছিল বলে প্রতিবেশীরা জানিয়েছেন।

স্থানীয়দের বক্তব্য
৩ নম্বর ওয়ার্ডের মেম্বার মাসুম ঘটনা অন্যদিকে প্রবাহিত করার চেষ্টা করে নিহত শ্রাবন্তির পরিবারকে হুমকি দিচ্ছে । এর সাথে বলে বেড়াচ্ছে তোমরা যদি মামলা করো বা এই বিষয়ে বাড়াবাড়ি করো তাহলে তোমাদের দেখে নেব। এই বিষয়ে জানতে ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড মেম্বার মাসুম এর ফোনে একাধিকবার ফোন দিলে তাকে পাওয়া যায়নি ।

সূত্রে আরও জানায় যৌতুক ও অন্যান্য বিষয় নিয়ে “দীর্ঘদিন ধরেই তাদের দাম্পত্য কলহ চলছিল। এলাকার লোকজনক পরিবারের পক্ষ থেকে বহুবার সমঝোতার চেষ্টা করা হলেও টানাপোড়া কমেনি। শেষ পর্যন্ত স্বামী ও তার পরিবারের নির্যাতনে এমন মর্মান্তিক ঘটনার মাধ্যমে গৃহবধূর পরিণতি হলো মৃত্যুর লাশে।”

স্বামীর ও পরিবারের নির্যাতনে নিহত শ্রাবন্তী আক্তার দীপার পরিবার অভিযুক্ত জহিরুল ইসলাম ও তার পরিবারের বিরুদ্ধে মামলা প্রস্তুতি নিচ্ছেন। পুলিশ জানায় প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হলেও নির্যাতনের অভিযোগসহ সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে।

পুলিশের একজন কর্মকর্তা বলেন, “ময়না তদন্তের রিপোর্ট সহ সব তথ্য বিশ্লেষণ করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” নিহতের পরিবার থানায় অভিযোগ দায়ের করেছে। এই বিষয়ে জানতে নির্যাতনের নিহত শ্রাবন্তীর স্বামী জহিরুল ইসলামের সাথে তার মোবাইল ফোনে বারবার যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেননি। এই ব্যাপারে নিহত শ্রাবন্তীর পরিবার কোর্টে মামলা দায়ের করেছেন।

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক
Editor

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

প্রকাশক
Publisher

ফারজানা আফরিন সৈথী
Farzana Afrin Soythe

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত