সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

গাজীপুরে উড়াল সেতুতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল নারী-শিশুসহ ৩ জনের

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১১ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাজীপুরে উড়াল সেতুতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল নারী-শিশুসহ ৩ জনের

গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর উড়াল সেতুতে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নারী ও একটি শিশু রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত তিনজন একই পরিবারের সদস্য।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, দুপুরে সফিপুর উড়াল সেতুর ওপর মোটরসাইকেলটিকে অজ্ঞাত একটি গাড়ি ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে চালক, এক নারী ও এক শিশু ঘটনাস্থলেই নিহত হন।

ওসি মোরশেদ জানান, দুপুর আড়াইটার দিকে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনের মরদেহ উদ্ধার করে। তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশের প্রাথমিক তদন্তে দুর্ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি। এ ছাড়া উড়াল সেতুটিতে কোনো সিসিটিভি ক্যামেরা না থাকায় দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন ও দায়ী গাড়িটি শনাক্ত করতে বেগ পেতে হচ্ছে পুলিশকে।

ওসি আরও জানান, দুর্ঘটনায় জড়িত গাড়িটি শনাক্তে পুলিশ তদন্ত চালাচ্ছে। পাশাপাশি নিহতদের পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত