সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

আখাউড়ায় ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনে আগুন, আটক ২

জেলা প্রতিনিধি   |   বুধবার, ১১ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনে আগুন, আটক ২

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ট্রেনটির কয়েকটি আসন পুড়ে গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুই যুবককে আটক করেছে রেলওয়ে পুলিশ (জিআরপি) ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)।

মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের উত্তর আউটার সিগন্যাল এলাকায় এ ঘটনা ঘটে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে ট্রেনটি।

আটক ব্যক্তিরা হলেন মুরসালিন (২৩) ও নূরুল (২৫)। তাঁরা দুজনই আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের নয়াদিল গ্রামের বাসিন্দা।

রেলওয়ে সূত্রে জানা যায়, রাতে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের উত্তর আউটার সিগন্যাল এলাকায় তিতাস কমিউটার ট্রেনটির ওয়াশফিড বের করে শান্টিংয়ের কাজ চলছিল। এ সময় দায়িত্বে থাকা গেটম্যান স্বাধীন আহমেদ ট্রেনের ভেতরে আগুন দেখতে পান। পরে তিনি দ্রুত রেলওয়ে কন্ট্রোল অফিস ও আখাউড়া ফায়ার সার্ভিসকে খবর দেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ট্রেনটির কয়েকটি আসন পুড়ে যায়। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়।

আখাউড়া রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট মো. নুরুন্নবী জানান, ক্ষতিগ্রস্ত বগিটি বাদ দিয়ে প্রায় এক ঘণ্টা বিলম্বে ট্রেনটি আখাউড়া স্টেশন ছেড়ে যায়।

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) ইন্সপেক্টর মো. জাহাঙ্গীর আলম বলেন, স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার দূরে শান্টিংয়ের সময় দুর্বৃত্তরা ট্রেনটিতে আগুন দেয়।

আখাউড়া রেলওয়ে থানার ওসি আব্দুল কুদ্দুস জানান, ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত