সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

মিয়ানমারে প্রবেশে বাধা, রোহিঙ্গা সংকট দেখতে ঢাকায় আসছেন জাতিসংঘের বিশেষ দূত

ডেস্ক রিপোর্ট   |   বুধবার, ১১ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মিয়ানমারে প্রবেশে বাধা, রোহিঙ্গা সংকট দেখতে ঢাকায় আসছেন জাতিসংঘের বিশেষ দূত

মিয়ানমারে প্রবেশের অনুমতি না পেয়ে বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার কেলি ই কারি। দেশটির অবনতিশীল মানবাধিকার পরিস্থিতি, রাখাইন রাজ্যের সংঘাত এবং রোহিঙ্গা সংকটের প্রভাব পর্যালোচনায় সাত দিনের সফরে বুধবার (১১ নভেম্বর) ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তার।

জাতিসংঘের এই বিশেষ দূতের বাংলাদেশ সফর চলবে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দফতর (ওএইচসিএইচআর) জানিয়েছে, মিয়ানমার সফরের জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করেছিলেন কেলি ই কারি। তবে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, এ মুহূর্তে এ ধরনের সফরের জন্য তারা প্রস্তুত নয়।

বাংলাদেশ সফরে মিয়ানমারের চলমান সশস্ত্র সংঘাত, রাখাইন রাজ্যের মানবাধিকার পরিস্থিতি এবং এর প্রভাবে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ওপর সৃষ্ট পরিস্থিতি পর্যালোচনা করবেন কেলি ই কারি। পাশাপাশি রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশের সঙ্গে ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলোও খতিয়ে দেখবেন তিনি।

সফরকালে সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, নাগরিক সমাজের প্রতিনিধি, ভুক্তভোগী এবং মানবাধিকার লঙ্ঘনের শিকার ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন জাতিসংঘের এই বিশেষ র‌্যাপোর্টিয়ার। এ ছাড়া কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা শিবির পরিদর্শনেরও কথা রয়েছে তার।

সফর শেষে আগামী ১৮ নভেম্বর ঢাকার জাতিসংঘ ভবনে (ইউএন হাউস) সংবাদ সম্মেলন করবেন কেলি ই কারি। বাংলাদেশ সফর ও সংশ্লিষ্ট পর্যবেক্ষণের ভিত্তিতে তৈরি তার পরবর্তী প্রতিবেদন ২০২৭ সালের মার্চে জাতিসংঘ মানবাধিকার পরিষদের অধিবেশনে উপস্থাপনের কথা রয়েছে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত