সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

সরাইলে ফ্যামিলি ও কৃষক কার্ড নিয়ে উঠান বৈঠক, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার আহ্বান

জেলা প্রতিনিধি   |   বুধবার, ১১ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৩০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সরাইলে ফ্যামিলি ও কৃষক কার্ড নিয়ে উঠান বৈঠক, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার আহ্বান

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সরকারের ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচির সুফল তুলে ধরার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) উপজেলার নিজ সরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ উঠান বৈঠকের আয়োজন করে জেলা তথ্য অফিস, ব্রাহ্মণবাড়িয়া। GPMS কর্মপরিকল্পনার আওতায় অক্টোবর-ডিসেম্বর ২০২৬-এর দ্বিতীয় প্রান্তিকের প্রচার কার্যক্রমের অংশ হিসেবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেলা তথ্য অফিসার দীপক চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর কামরুজ্জামান কবির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু হেনা মোহাম্মদ মামুন, নিজ সরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেফালী ওয়াস্থী, মো. শাহীনুর ইসলাম ঠাকুর এবং বিদ্যালয়ের সহ-সভাপতি সাবিনা সুলতানা।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মীর কামরুজ্জামান কবির বলেন, দেশের হতদরিদ্র ও নারীপ্রধান পরিবারগুলোর আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করা হয়েছে। গত ১০ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার বনানীর কড়াইল বস্তি সংলগ্ন মাঠে এ কর্মসূচির উদ্বোধন করেন। প্রাথমিক পর্যায়ে ১৪টি উপজেলা ও এলাকায় ৩৭ হাজার ৫৬৭ জন উপকারভোগীকে প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।

তিনি বলেন, নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের নারী সদস্যদের এ কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে তারা স্বল্পমূল্যে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সংগ্রহের সুযোগ পাবেন। সম্ভাব্য সুবিধাভোগীদের তালিকা তৈরিতে সমাজসেবা বিভাগ, জেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা কাজ করছেন।

ইউএনও আরও জানান, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের আসাদনগরে ৭৭৬ জনকে ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। নারীপ্রধান পরিবারগুলোকে অগ্রাধিকার দিয়ে সুবিধাভোগীদের তথ্য যাচাই করা হচ্ছে। (তথ্য সূত্র: জেলা সমাজসেবা কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া)।

কৃষকদের জন্য সরকারের কৃষক কার্ড কর্মসূচির গুরুত্ব তুলে ধরে মীর কামরুজ্জামান কবির বলেন, ২০২৬ সালের মার্চ ও এপ্রিল মাসে কৃষি মন্ত্রণালয় পরীক্ষামূলকভাবে এ কর্মসূচি বাস্তবায়ন শুরু করে। পরে ১৪ এপ্রিল পহেলা বৈশাখে প্রধানমন্ত্রী তারেক রহমান টাঙ্গাইলে আনুষ্ঠানিকভাবে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। প্রাথমিকভাবে ১০টি জেলার ১১টি উপজেলার ২২ হাজার ৬৫ জন কৃষকের মধ্যে এ কার্ড বিতরণ শুরু হয়েছে।

তিনি বলেন, কৃষকদের ডিজিটাল পরিচয়ের আওতায় এনে সার, বীজ, কৃষিঋণ, ভর্তুকি ও অন্যান্য কৃষিসেবা সরাসরি তাদের কাছে পৌঁছে দেওয়াই এ কর্মসূচির মূল লক্ষ্য। (তথ্য সূত্র: কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া)।

এ ছাড়া ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও যাতে পানি জমে মশার প্রজননস্থল তৈরি না হয়, সেদিকে বিশেষ নজর দিতে হবে। ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে স্থানীয় শিক্ষক, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে উঠান বৈঠকের সমাপ্তি ঘোষণা করেন জেলা তথ্য অফিসার দীপক চন্দ্র দাস।

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত