সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনের দরজা খুলে পড়ে আহত দুই যাত্রী

জেলা প্রতিনিধি   |   বুধবার, ১১ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনের দরজা খুলে পড়ে আহত দুই যাত্রী

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় চলন্ত মহানগর এক্সপ্রেস ট্রেনের একটি বগির দরজা খুলে নিচে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে ট্রেনের ভেতরে থাকা দুই যাত্রী সামান্য আহত হয়েছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা পৌনে ৪টার দিকে কসবা উপজেলার সালদানদী ও মন্দবাগ রেলওয়ে স্টেশনের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দরজা খুলে পড়ে যাওয়ার ঘটনায় ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে দরজাবিহীন অবস্থায়ই ঢাকার উদ্দেশে যাত্রা অব্যাহত রাখে ট্রেনটি। তবে খুলে পড়া দরজার আঘাতে রেললাইনের নিচে কেউ হতাহত হয়েছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। পরে রেলওয়ে কর্তৃপক্ষ দরজাটি উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শী ও ট্রেনের একাধিক স্টুয়ার্ড সূত্রে জানা গেছে, ঢাকামুখী মহানগর এক্সপ্রেস ট্রেনটি সালদানদী স্টেশন পার হয়ে মন্দবাগ স্টেশনের কাছাকাছি পৌঁছালে ‘ড’ বগির একটি দরজা হঠাৎ খুলে নিচে পড়ে যায়। এ সময় দরজার সামনে কয়েকজন যাত্রী দাঁড়িয়ে ছিলেন।

বেলা পৌনে ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতিকালে ওই বগির ২ নম্বর আসনের যাত্রী স্বপন মিয়া বলেন, চলন্ত ট্রেনে হঠাৎ বিকট শব্দ শুনে তিনি দেখতে পান, একটি দরজা খুলে নিচে পড়ে গেছে। তবে দরজার সামনে থাকা কারও বড় ধরনের ক্ষতি হয়নি।

ট্রেনের পরিচালক (গার্ড) শমাস মো. লেলিন জানান, ট্রেনে অতিরিক্ত যাত্রীর চাপ ছিল। কুমিল্লা স্টেশন পার হওয়ার পর আসনবিহীন যাত্রীর সংখ্যা আরও বেড়ে যায়। সালদানদীর একটি লেভেল ক্রসিংয়ে একটি অটোরিকশা আটকে গেলে স্থানীয় লোকজন সেটি সরানোর চেষ্টা করছিলেন। এ সময় দরজায় ধাক্কা লাগলে সেটি খুলে পড়ে যায়। এতে দরজার সামনে থাকা দুই যাত্রীর পায়ে সামান্য আঘাত লাগে।

তিনি আরও জানান, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর পর তারা দরজাটি উদ্ধার করেন। দরজাটির তেমন কোনো ক্ষতি হয়নি। দুর্ঘটনাকবলিত বগিটির দরজা সাধারণত বন্ধ রাখা হয়। তবে অনেক সময় নিষেধ সত্ত্বেও যাত্রীরা দরজা সামান্য ফাঁক করে রাখেন।

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত