বৃহস্পতিবার ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us

এবার ব্যাটিংয়ের সবচেয়ে ভালো পরিবেশ পেয়েছি : কোহলি

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৫ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ৭৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এবার ব্যাটিংয়ের সবচেয়ে ভালো পরিবেশ পেয়েছি : কোহলি

গতকাল বেঙ্গালুরুর বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন সাই সুদর্শন। কিন্তু সুদর্শনের সেই সেঞ্চুরি ছাপিয়ে গেছে কোহলির দুর্দান্ত ব্যাটিং। ৪৪ বলে ৮১ রানের ইনিংস খেলে বেঙ্গালুরুকে জিতিয়েছেন তিনি। তবে ম্যাচের শেষে নিজে কোনো কৃতিত্বই নিতে চাননি কোহলি।

রান তাড়ায় জেকব বেথেল শুরুতে আউট হয়ে গেলেও সমস্যায় পড়েনি বেঙ্গালুরু। কোহলি এবং দেবদূত পাডিক্কালের দ্বিতীয় উইকেটের জুটি দলের জয়ের ভিত গড়ে দেয়। কোহলি বলেন, ‘এই নিয়ে দ্বিতীয়বার পাডিক্কাল এমন ইনিংস খেলেছে।’

‘কখনো দেখবেন না যে সে ধরে খেলছে। তা সত্ত্বেও সে দারুণ ব্যাটিং করেছে। আমাদের ইনিংসের প্রথমার্ধে তার ইনিংসই পার্থক্য গড়ে দিয়েছে। আমি চেয়েছিলাম উইকেটে টিকে থাকতে যাতে সে চাপে না পড়ে। বোলিংয়ের সময়ও আমরা দারুণ ভাবে ফিরে এসেছি। এক সময় ভেবেছিলাম ২৩০-২৩৫ রান হবে। তখনই বুঝেছিলাম উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো।’-যোগ করেন তিনি।

চলতি আইপিএলে বেঙ্গালুরুর পিচ নিয়ে বেশ খুশি কোহলি। এই নিয়ে দুইবার ২০০ রান তাড়া করে জিতেছে কোহলিরা। মোট তিন বার ২০০ এর বেশি রান তুলেছেন। এ নিয়ে কোহলি বলেন, ‘এই মৌসুমে ব্যাটিংয়ের সবচেয়ে ভালো পরিবেশ পেয়েছি।’

‘জানতাম উইকেটে বেশিক্ষণ টিকে থাকতে পারলে বোলারদের জন্য কাজটা কঠিন হয়ে যাবে। দেব দারুণ খেলছিল। তাই বোলারদের চাপে ফেলাই আমাদের উদ্দেশ্য ছিল। আমাদের মধ্যে সেই সাহসটা ছিল। পাশাপাশি বাকিদের মতামতও শুনেছিলাম। জানতাম জুটিটা টিকে গেলে কোনো চাপ হবে না।’-যোগ করেন তিনি।

Facebook Comments Box
×
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক
Editor

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

প্রকাশক
Publisher

ফারজানা আফরিন সৈথী
Farzana Afrin Soythe

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত