সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

সাবালেঙ্কাকে হারিয়ে ইউএস ওপেনের নতুন রানি রিবাকিনা

ডেস্ক রিপোর্ট   |   রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সাবালেঙ্কাকে হারিয়ে ইউএস ওপেনের নতুন রানি রিবাকিনা

আরিনা সাবালেঙ্কাকে হারিয়ে ইউএস ওপেন নারী এককের নতুন চ্যাম্পিয়ন হয়েছেন কাজাখস্তানের এলেনা রিবাকিনা। তিন সেটের রোমাঞ্চকর লড়াইয়ে বেলারুশের তারকাকে ৬-৪, ৫-৭, ৬-২ গেমে হারিয়ে ক্যারিয়ারের তৃতীয় গ্র্যান্ড স্লাম শিরোপা জিতেছেন তিনি। এই জয়ের সঙ্গে সাবালেঙ্কাকে পেছনে ফেলে বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানও দখল করেছেন রিবাকিনা।

ফ্লাশিং মিডোজের ফাইনালে শুরু থেকেই দাপট দেখান রিবাকিনা। সাবালেঙ্কার শক্তিশালী শট সামলে গভীর গ্রাউন্ডস্ট্রোক ও নিখুঁত ব্যাকহ্যান্ডে প্রতিপক্ষকে চাপে রাখেন তিনি। ৫-৩ গেমে এগিয়ে যাওয়ার পর শেষ পর্যন্ত ৬-৪ ব্যবধানে প্রথম সেট নিজের করে নেন কাজাখ তারকা।

দ্বিতীয় সেটে ম্যাচে ফেরেন সাবালেঙ্কা। ৫-৫ সমতার পর রিবাকিনার সার্ভিস ভেঙে ৭-৫ ব্যবধানে সেট জিতে লড়াই জমিয়ে তোলেন তিনি। কিন্তু নির্ধারক তৃতীয় সেটে আর প্রতিরোধ গড়ে তুলতে পারেননি সাবালেঙ্কা।

তৃতীয় সেটের শুরু থেকেই নিয়ন্ত্রণ নেন রিবাকিনা। একের পর এক নিখুঁত শটে প্রতিপক্ষকে চাপে রেখে শেষ পর্যন্ত ৬-২ গেমে সেট জিতে নিশ্চিত করেন ইউএস ওপেনের শিরোপা।

এটি রিবাকিনার ক্যারিয়ারের তৃতীয় গ্র্যান্ড স্লাম। এর আগে ২০২২ সালে উইম্বলডন এবং চলতি বছর অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন তিনি। মজার বিষয়, অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালেও তার প্রতিপক্ষ ছিলেন সাবালেঙ্কা।

গ্র্যান্ড স্লামের ফাইনালে সাবালেঙ্কার বিপক্ষে এটি রিবাকিনার দ্বিতীয় জয়। চারটি গ্র্যান্ড স্লাম ফাইনালের তিনটিতেই মুখোমুখি হয়েছেন এই দুই তারকা। ২০২৩ সালের অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে অবশ্য সাবালেঙ্কার কাছে হেরেছিলেন রিবাকিনা।

ফ্লাশিং মিডোজে আগের ২০ ম্যাচে অপরাজিত ছিলেন সাবালেঙ্কা। তবে রিবাকিনার সামনে সেই জয়রথ থেমে গেল। হারের পর হতাশায় চেয়ারেই র‍্যাকেট আছড়ে ফেলেন বেলারুশের তারকা।

শিরোপা জয়ের পর আবেগাপ্লুত রিবাকিনা বলেন, ‘এখন আমার মুখে কোনো কথা আসছে না। নিউইয়র্কের প্রেমে আমি দিন দিন আরও বেশি পড়ছি।’

এর আগে ইউএস ওপেনে কখনো চতুর্থ রাউন্ডের গণ্ডি পেরোতে পারেননি রিবাকিনা। এবার সেই সীমা পেরিয়ে সরাসরি শিরোপা জিতে নিলেন তিনি। শুধু ট্রফিই নয়, ইউএস ওপেন জয়ের সঙ্গে বিশ্ব টেনিসের সিংহাসনও নিজের করে নিলেন কাজাখ এই তারকা।

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত