সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

নিলামে উঠছে ডায়ানার সেই ‘রিভেঞ্জ ড্রেস’, দাম উঠতে পারে ৩ লাখ ডলার

ডেস্ক রিপোর্ট   |   শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নিলামে উঠছে ডায়ানার সেই ‘রিভেঞ্জ ড্রেস’, দাম উঠতে পারে ৩ লাখ ডলার

প্রিন্সেস ডায়ানার বিখ্যাত ‘রিভেঞ্জ ড্রেস’ আবারও নিলামে উঠতে যাচ্ছে। পপ সংস্কৃতি ও ফ্যাশন ইতিহাসের অন্যতম আলোচিত এই পোশাকটির দাম নিলামে প্রায় ৩ লাখ মার্কিন ডলার পর্যন্ত উঠতে পারে বলে ধারণা করছেন ফ্যাশন বিশেষজ্ঞরা।

আন্তর্জাতিক নিলাম প্রতিষ্ঠান সোদেবিস জানিয়েছে, আগামী ৯ ডিসেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিত বিশেষ নিলামে তোলা হবে পোশাকটি। গ্রিক ডিজাইনার ক্রিস্টিনা স্ট্যাম্বোলিয়ানের নকশা করা কাঁধখোলা কালো রেশমের এই পোশাকটি ডায়ানার সবচেয়ে স্মরণীয় ফ্যাশন স্টেটমেন্টগুলোর একটি।

১৯৯৪ সালের ২০ নভেম্বর। তৎকালীন ব্রিটিশ যুবরাজ ও বর্তমানে রাজা তৃতীয় চার্লস এক টেলিভিশন সাক্ষাৎকারে ডায়ানার সঙ্গে বিবাহিত থাকা অবস্থায় কামিলা পার্কার বোলসের সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করেন।

রাজপরিবারকে ঘিরে তীব্র বিতর্কের সেই রাতেই লন্ডনের সার্পেনটাইন গ্যালারিতে ভ্যানিটি ফেয়ারের একটি চ্যারিটি ডিনারে হাজির হন ডায়ানা। রাজকীয় রীতিনীতির তোয়াক্কা না করে তিনি পরেছিলেন কাঁধখোলা কালো পোশাক। সঙ্গে ছিল রাজকীয় গয়না, কালো হিল ও কালো ক্লাচ।

ভিনটেজ জ্যাগুয়ার থেকে আত্মবিশ্বাসী ভঙ্গিতে নামার সেই ছবি মুহূর্তেই আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম হয়ে ওঠে। পরদিন ফ্যাশন ও বিনোদনমাধ্যমগুলো পোশাকটির নাম দেয় ‘রিভেঞ্জ ড্রেস’।

এরপর থেকেই পোশাকটি প্রতিকূল পরিস্থিতিতে আত্মমর্যাদা ও আত্মবিশ্বাসের প্রতীক হয়ে ওঠে। ফ্যাশন ইতিহাসেও এটি জায়গা করে নেয় অন্যতম আইকনিক পোশাক হিসেবে।

সোদেবিসের হ্যান্ডব্যাগ ও ফ্যাশন বিভাগের বিশ্বপ্রধান মরগান হালিমি বলেন, ভাষা যখন ব্যর্থ হয়, তখন ফ্যাশনই ভাষা হয়ে উঠতে পারে। ডায়ানা এই বিষয়টি অসাধারণভাবে বুঝতেন। রাজপরিবারের তীব্র মানসিক চাপ ও কঠোর নজরদারির মধ্যেও এই পোশাকের মাধ্যমে তিনি নিজের জীবনের গল্পের নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নিয়েছিলেন।

সোদেবিস জানিয়েছে, ১৯৯৭ সালে ডায়ানা ক্যান্সার ও এইডস আক্রান্তদের সহায়তায় তহবিল সংগ্রহের জন্য তাঁর ৭৯টি বিলাসবহুল গাউন নিলামে তুলেছিলেন। সেই নিলামেই ‘রিভেঞ্জ ড্রেস’টিও বিক্রি হয়।

ডায়ানার মৃত্যুর মাত্র দুই মাস আগে শেষবার নিলামে ওঠা পোশাকটি এরপর প্রায় তিন দশক জনসাধারণের আড়ালে ছিল। এবার আবারও আন্তর্জাতিক নিলামের মঞ্চে ফিরছে সেই ঐতিহাসিক পোশাক।

সূত্র: বিবিসি

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত