সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

পাতায়ায় মদ্যপ অবস্থায় দুই মার্কিন নাবিকের হাতাহাতি, ফেরত পাঠানো হলো রণতরীতে

ডেস্ক রিপোর্ট   |   শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পাতায়ায় মদ্যপ অবস্থায় দুই মার্কিন নাবিকের হাতাহাতি, ফেরত পাঠানো হলো রণতরীতে

থাইল্যান্ডের পর্যটনকেন্দ্র পাতায়ায় মদ্যপ অবস্থায় হাতাহাতিতে জড়ানোর পর দুই মার্কিন নাবিককে তাদের বিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’-এ ফেরত পাঠিয়েছে মার্কিন নৌবাহিনী। তবে ঘটনায় থাই আইন লঙ্ঘনের প্রমাণ না পাওয়ায় তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি।

শুক্রবার স্থানীয় পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে থাই কর্তৃপক্ষ।

পাতায়া সিটি পুলিশের প্রধান কর্নেল আনেক শ্রাথংইউ জানান, বৃহস্পতিবার ভোরে শহরের জনপ্রিয় নাইটলাইফ এলাকা ‘ওয়াকিং স্ট্রিট’-এর কাছে ওই দুই নাবিকের মধ্যে হাতাহাতি হয়। তাদের চিৎকার ও বিশৃঙ্খলার শব্দে স্থানীয়রা পুলিশে খবর দেন।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কর্নেল আনেক বলেন, দুই নাবিক নিজেদের মধ্যেই হাতাহাতি করছিলেন এবং ঘটনাটি গুরুতর রূপ নেওয়ার আগেই তাদের মার্কিন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

সম্প্রতি পাতায়া বন্দরে ভিড়েছে মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’। রণতরীটি ২৮০ দিনেরও বেশি সময় সমুদ্রে অবস্থান করেছে। দীর্ঘ সময় সাগরে থাকার কারণে জাহাজের ভেতরের পরিবেশ, খাবারের সংকট ও নৌসদস্যদের মানসিক স্বাস্থ্য নিয়ে এরই মধ্যে নানা আলোচনা চলছে।

এদিকে মার্কিন রণতরীর পাতায়া সফরকে ঘিরে স্থানীয় ব্যবসায়ীরা পর্যটন ও ব্যবসা-বাণিজ্যে বড় ধরনের গতি আসার আশা করেছিলেন। তবে ব্যবসায়ীদের দাবি, এখন পর্যন্ত এর প্রভাব প্রত্যাশার তুলনায় কম।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত