সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন প্রত্যাশী লায়লা শাহ’র স্বদেশ প্রত্যাবর্তন

সফিউর রহমান সফিক   |   মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ২১৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন প্রত্যাশী লায়লা শাহ’র স্বদেশ প্রত্যাবর্তন

ইতালি বিএনপির সহ-সভাপতি নারী নেত্রী লায়লা শাহ'র স্বদেশ প্রত্যাবর্তন

দেশে ও প্রবাসে প্রবাসী বাংলাদেশীদের অধিকার আদায়ের নিঃস্বার্থ দেশপ্রেমিক এক নেত্রীর নাম লায়লা শাহ । যিনি নারী অধিকার আন্দোলনের এক অগ্রগামী সৈনিক হিসাবে দেশে-বিদেশে রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব হিসাবে সবার পরিচিত মুখ। ইউরোপের ইতালি প্রবাসী , শহীদ জিয়ার আদর্শের সৈনিক ও ইতালি বিএনপি’র সহ-সভাপতি লায়লা শাহ আজ ১৪ই এপ্রিল মঙ্গলবার স্বদেশ প্রত্যাবর্তন করেছে। বিকালে ইতালি থেকে ঢাকাগামী একটি ফ্লাইটে স্বদেশের মাটিতে এসে পা রাখেন। লায়লা শাহ’র এই আগমনকে কেন্দ্র করে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ তার অসংখ্য ভক্ত-শুভাকাঙ্ক্ষী নেতা কর্মীরা তাকে বরণ করতে বিভিন্ন ব্যানার ,ফেস্টুন নিয়ে বিমান বন্দরে উপস্থিত হয়ে তাকে ফুল দিয়ে বরণ করে নেন নেতা-কর্মীরা । বিগত দিনগুলোতে দেশে এবং বিদেশের মাটিতে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে বিদেশে কর্মরত নারী পুরুষদের ঐক্যবদ্ধ করা সহ গণতান্ত্রিক আন্দোলনের কর্মসূচিতে তার অগ্রণী ভূমিকা ছিল । দলের জন্য নিবেদিত এই নেত্রী দল-মতের ঊর্ধ্বে থেকে কাজ করছেন দেশে এবং বিদেশের মাটিতে দীর্ঘদিন যাবৎ । এ ছাড়া বিদেশে বিভিন্ন মিডিয়ার সামনে বাংলাদেশের তৎকালীন ফ্যাসিস্ট আওয়ামী সরকার যেভাবে জনগণের উপর বিভিন্ন সময়ে অত্যাচার নির্যাতন,গুম,খুন, নিপীড়ন জেল জুলুম এবং মিথ্যা মামলা দিয়ে লোকজনকে হয়রানি করেছেন ফ্যাসিস্ট সরকারের সেই অমানুষিক নির্যাতনের কথা বিদেশের গণমাধ্যম গুলাতে তুলে ধরেছেন বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই লায়লা শাহ । এর ফলে এই সাহসী নেত্রী তৎকালীন সরকারের রোষানলের পড়ে বিভিন্ন হয়রানির শিকার হতে হয়েছে এই বিএনপির নেত্রীকে । তাই বর্তমানে এই নেত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ বিনির্মাণের অংশীদারিত্বে শরিক হতে স্বদেশ প্রত্যাবর্তন করেছেন । তার দৃঢ় বিশ্বাস দলের হাই কমান্ড তার বিগত দিনের লড়াই সংগ্রামের ত্যাগের কর্মকাণ্ড মূল্যায়ন করে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে তাকে মনোনয়ন দিয়ে প্রবাসী ও নারীদের অধিকার আদায়ে সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ দেবেন এটাই তার প্রত্যাশা । লায়লা শাহ ইতালি বিএনপির সহ-সভাপতিই নয় তিনি ইতালি মহিলা সমাজকল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সভানেত্রীর দায়িত্ব থেকে নারীদের জন্য কাজ করছেন প্রবাসে ও দেশের মাটিতে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক
Editor

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

প্রকাশক
Publisher

ফারজানা আফরিন সৈথী
Farzana Afrin Soythe

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত