সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

মোটরসাইকেলে দুই তরুণের মাঝে ‘অচেতন’ তরুণী, ঘনীভূত হচ্ছে রহস্য

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৯ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৭৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মোটরসাইকেলে দুই তরুণের মাঝে ‘অচেতন’ তরুণী, ঘনীভূত হচ্ছে রহস্য

রাজধানীর আব্দুল্লাহপুর-টঙ্গী সড়কে গভীর রাতে দুই তরুণের মাঝে এক তরুণীকে নিথর অবস্থায় মোটরসাইকেলে নিয়ে যাওয়ার ঘটনায় রহস্য ঘনীভূত হয়েছে। আলোচিত মোটরসাইকেলটির রেজিস্ট্রেশনে ব্যবহৃত দুটি মোবাইল নম্বর নিয়েও মিলেছে অসংগতি। একটি নম্বরের মালিক মোটরসাইকেল বিক্রির বিষয়টি অস্বীকার করেছেন, অন্য নম্বরটি দীর্ঘদিন ধরে বন্ধ।

বুধবার (২৬ আগস্ট) দিবাগত রাত ৩টা ১৫ থেকে ৩টা ২০ মিনিটের দিকে আব্দুল্লাহপুর থেকে টঙ্গীর দিকে মোটরসাইকেলটি যেতে দেখেন ওমরাহ শেষে বগুড়ায় ফেরার পথে মুফতি মনোয়ার হোসেন।

মনোয়ারের ভাষ্য, মোটরসাইকেলে ছিলেন তিনজন। মাঝখানে থাকা তরুণীকে নিথর অবস্থায় দেখা যায়। পেছনে থাকা এক তরুণ তাকে জাপটে ধরে রেখেছিলেন। তরুণীর পায়ে কোনো জুতা ছিল না। দূর থেকে তাকে মৃত বলে মনে হচ্ছিল।

ঘটনাটি দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করার চেষ্টা করেও সংযোগ পাননি বলে দাবি করেন মনোয়ার। পরে মোটরসাইকেলটির নম্বর প্লেটের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে তা দ্রুত ছড়িয়ে পড়ে।

পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, নম্বর প্লেটের তথ্য অনুযায়ী মোটরসাইকেলটির রেজিস্ট্রেশনে কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকার একটি ঠিকানা রয়েছে। রেজিস্ট্রেশনে দেওয়া দুটি মোবাইল নম্বরের একটির সঙ্গে এক শোরুম মালিকের পরিচয় পাওয়া গেছে। তবে তিনি দাবি করেছেন, মোটরসাইকেলটি তার শোরুম থেকে বিক্রি হয়নি এবং কীভাবে তার নম্বর রেজিস্ট্রেশনে ব্যবহার হয়েছে, তা তিনি জানেন না।

অন্য নম্বরটি দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ‘জারা চৌধুরী রাত্রি’ নামে একটি আইডি থেকে দাবি করা হয়, তরুণীটি উত্তরার একটি বারে মদ্যপান করে অসুস্থ হয়ে পড়েছিলেন। পরে তাকে হুইলচেয়ারে করে নিচে নামানো হয়। ওই ব্যক্তি দাবি করেন, তিনি ঘটনাস্থলে ছিলেন এবং তরুণীর পোশাক দেখে তাকে চিনতে পেরেছেন।

তবে ওই দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। পুলিশও এখন পর্যন্ত তরুণীর পরিচয় বা সামাজিক যোগাযোগমাধ্যমের দাবিটি নিশ্চিত করেনি।

ঘটনার রহস্য উদঘাটনে টঙ্গী পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে। একই সঙ্গে মোটরসাইকেলটির মালিকানা ও রেজিস্ট্রেশনের তথ্য যাচাই করে তিন আরোহীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার এস এম শফিকুল ইসলাম বলেন, ‘ঘটনাটি তদন্ত করা হচ্ছে। মোটরসাইকেলের নম্বর দেখে সংশ্লিষ্টদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরবর্তী সময়ে বিস্তারিত জানানো হবে।’

এখন পর্যন্ত ওই তরুণী ও মোটরসাইকেলে থাকা দুই তরুণের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত