সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

তিন বিশ্বকাপজয়ী তারকার মালিকানায় পর্তুগিজ ক্লাব

ডেস্ক রিপোর্ট   |   বুধবার, ২৬ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৬৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

তিন বিশ্বকাপজয়ী তারকার মালিকানায় পর্তুগিজ ক্লাব

দেউলিয়া হয়ে ১৫ বছর আগে বিলুপ্ত হয়ে যাওয়া পর্তুগালের ক্লাব এস্ত্রেলা দা অ্যামাদোরা এখন খেলছে দেশটির শীর্ষ ফুটবল লিগে। এবার ক্লাবটির মালিকানায় যুক্ত হলেন তিন বিশ্বকাপজয়ী তারকা ফুটবলারসহ চার সাবেক বায়ার্ন মিউনিখ খেলোয়াড়।

জার্মানির বিশ্বকাপজয়ী টমাস মুলার ও ম্যাটস হুমেলস, ফ্রান্সের বিশ্বকাপজয়ী লুকাস এরনঁদেজ এবং সুইজারল্যান্ডের গোলকিপার ইয়ান সমের সমন্বয়ে গঠিত একটি আন্তর্জাতিক কনসোর্টিয়াম ক্লাবটির ৯০ শতাংশ শেয়ার কিনেছে। মঙ্গলবার এস্ত্রেলা দা অ্যামাদোরা চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে।

সাবেক মালিক ও সভাপতি পাউলো লোপোর কাছ থেকে ৪ কোটি ইউরোতে শেয়ার কিনেছে কনসোর্টিয়ামটি। ২০২০ সালে মাত্র ৭২ হাজার ইউরোতে ক্লাবটি কিনেছিলেন লোপো।

‘অ্যাডভান্টেজ’ ও ‘লিড’ গ্রুপের নেতৃত্বে থাকা কনসোর্টিয়ামে বিনিয়োগকারী হিসেবে রয়েছে ‘কেআই’ গ্রুপও।

মুলার ও হুমেলস ২০১৪ সালে জার্মানির বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন। ২০১৮ সালে ফ্রান্সের বিশ্বকাপজয়ী দলের অংশ ছিলেন এরনঁদেজ। আর সমের সুইজারল্যান্ডের হয়ে তিনটি বিশ্বকাপে খেলেছেন।

চার ফুটবলারের মধ্যে আরেকটি যোগসূত্র বায়ার্ন মিউনিখ। ক্যারিয়ারের বিভিন্ন সময়ে চারজনই জার্মান ক্লাবটির হয়ে খেলেছেন। মুলার বর্তমানে যুক্তরাষ্ট্রের ভ্যানকুভার হোয়াইটক্যাপসে এবং এরনঁদেজ পিএসজিতে খেলছেন।

হুমেলস ২০২৫ সালে অবসর নেওয়ার আগে বায়ার্ন ও বরুশিয়া ডর্টমুন্ডে দুই দফায় মোট ১৮ বছর খেলেছেন। পরে রোমায় এক মৌসুম কাটিয়ে পেশাদার ফুটবলকে বিদায় জানান। অন্যদিকে, বায়ার্ন ও ইন্টার মিলানের হয়ে খেলা সমের বর্তমানে ক্লাব ব্রুগের গোলপোস্ট সামলাচ্ছেন। ৩৭ বছর বয়সী এই গোলকিপার সুইজারল্যান্ডের হয়ে খেলেছেন ৯৪টি ম্যাচ।

১৯৩২ সালে প্রতিষ্ঠিত এস্ত্রেলা দা অ্যামাদোরা ২০১১ সালে দেউলিয়া হয়ে যায়। ২০২০ সালে সিন্ত্রার সঙ্গে একীভূত হয়ে নতুনভাবে যাত্রা শুরু করে ক্লাবটি। তৃতীয় বিভাগ থেকে আবার প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরে দ্রুত সাফল্য পেয়ে ২০২৩ সালে পর্তুগালের শীর্ষ লিগে জায়গা করে নেয়।

চার তারকা ফুটবলারের মালিকানায় এবার আরও বড় স্বপ্ন দেখছে লিসবনের উপকণ্ঠের ক্লাবটি।

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত