সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

৩৬ বছর বয়সে মারা গেলেন ‘হিরোস’ ও ‘ন্যাশভিল’ তারকা হেইডেন প্যানেটিয়ের

ডেস্ক রিপোর্ট   |   মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

৩৬ বছর বয়সে মারা গেলেন ‘হিরোস’ ও ‘ন্যাশভিল’ তারকা হেইডেন প্যানেটিয়ের

‘হিরোজ’ ও ‘ন্যাশভিল’-এর মতো জনপ্রিয় টিভি সিরিজে অভিনয় করে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ের মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৬ বছর।

রোববার রাতে এবিসি নিউজ ও দ্য গার্ডিয়ানকে দেওয়া এক বিবৃতিতে তার প্রতিনিধি ও বাবা স্কিপ প্যানেটিয়ের মৃত্যুর খবর নিশ্চিত করেন। তবে তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো প্রকাশ করা হয়নি।

এক শোকবার্তায় হেইডেনের বাবা বলেন, “অত্যন্ত গভীর বেদনার সঙ্গে আমরা আমাদের প্রিয় হেইডেনের প্রয়াণের খবর জানাচ্ছি। সে এক অবিশ্বাস্য আলোকবর্তিকা ও প্রকৃতির শক্তি ছিল, যে তার পরিচিত সবাইকে এবং পর্দায় তাকে দেখা কোটি কোটি মানুষকে অসীম ভালোবাসা ও আনন্দ দিয়ে গেছে।”

১৯৮৯ সালে জন্ম নেওয়া প্যানেটিয়ের খুব ছোটবেলা থেকেই শোবিজ অঙ্গনে পা রাখেন। মাত্র ১১ মাস বয়সে একটি খেলনার বিজ্ঞাপনের মাধ্যমে তার অভিনয়জীবন শুরু হয়। ৯ বছর বয়সে পিক্সারের জনপ্রিয় অ্যানিমেশন সিনেমা ‘এ বাগস লাই’-এ রাজকুমারী ডট চরিত্রে কণ্ঠ দিয়ে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন তিনি।

২০০০ সালে ‘রিমেম্বার দ্য টাইটানস’ চলচ্চিত্রে অভিনয় করেন প্যানেটিয়ের। তবে ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত প্রচারিত জনপ্রিয় সায়েন্স ফিকশন সিরিজ ‘হিরোজ’-এ অবিনশ্বর চিয়ারলিডার ক্লেয়ার বেনেট চরিত্রে অভিনয় করে মাত্র ১৭ বছর বয়সেই বিশ্বজুড়ে তারকাখ্যাতি পান তিনি।

এ ছাড়া মিউজিক্যাল ড্রামা সিরিজ ‘ন্যাশভিল’-এ জুলিয়েট বার্নস চরিত্রে অভিনয়ের জন্য দুটি গোল্ডেন গ্লোব মনোনয়ন লাভ করেন প্যানেটিয়ের। সিরিজটিতে তার গাওয়া বেশ কয়েকটি গান বিলবোর্ডের হট কান্ট্রি সং চার্টেও স্থান পেয়েছিল। বড় পর্দায় তাকে ‘স্ক্রিম ৪’ ও ‘স্ক্রিম সিক্স’ চলচ্চিত্রেও দেখা গেছে।

২০১৪ সালে ইউক্রেনীয় হেভিওয়েট বক্সিং চ্যাম্পিয়ন ভ্লাদিমির ক্লিৎসকো ও প্যানেটিয়েরের ঘরে কন্যাসন্তান কায়া ক্লিৎসকোর জন্ম হয়। পরবর্তীতে দীর্ঘদিন ডিপ্রেশন ও মাদকাসক্তির সঙ্গে লড়াই করার পর সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়ার অংশ হিসেবে ২০১৮ সালে তিনি মেয়ের পুরো কাস্টডি ভ্লাদিমির ক্লিৎসকোর হাতে তুলে দেন।

২০১৫ সালে ‘ন্যাশভিল’ সিরিজের শুটিং চলাকালে প্রথমবার রিহ্যাবে ভর্তি হয়েছিলেন প্যানেটিয়ের। চলতি বছরই খ্যাতি, আসক্তি ও মানসিক স্বাস্থ্যের সঙ্গে লড়াইয়ের অভিজ্ঞতা নিয়ে তার স্মৃতিকথা ‘দিস ইজ মি: এ রেকনিং’ প্রকাশিত হয়।

ব্যক্তিগত জীবনেও বড় ধরনের পারিবারিক শোকের মুখোমুখি হয়েছিলেন এই অভিনেত্রী। ২০২৩ সালে তার একমাত্র ছোট ভাই অভিনেতা জ্যানসেন প্যানেটিয়ের মাত্র ২৮ বছর বয়সে হৃদযন্ত্রের জটিলতায় হঠাৎ মারা যান। ভাইয়ের মৃত্যুকে নিজের ‘অর্ধেক আত্মা হারানোর’ সমান বলে উল্লেখ করেছিলেন হেইডেন।

মৃত্যুকালে হেইডেন প্যানেটিয়ের বাবা-মা ও একমাত্র কন্যা রেখে গেছেন। অল্প বয়সে তার আকস্মিক প্রয়াণে হলিউড অঙ্গন ও ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক
Editor

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

প্রকাশক
Publisher

ফারজানা আফরিন সৈথী
Farzana Afrin Soythe

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত