সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

কিশোরগঞ্জে ২৬ নতুন উদ্যোক্তাকে নিয়ে NRBC Bank-এর প্রশিক্ষণ কর্মসূচি

জেলা প্রতিনিধি   |   বুধবার, ১৪ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কিশোরগঞ্জে ২৬ নতুন উদ্যোক্তাকে নিয়ে NRBC Bank-এর প্রশিক্ষণ কর্মসূচি

নতুন উদ্যোক্তা তৈরি, ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধি ও আত্মকর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে কিশোরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে Entrepreneurship Development Program। বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে NRBC Bank PLC-এর আয়োজনে এশীয় উন্নয়ন ব্যাংক (ADB) ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থায়নে Skills for Industry Competitiveness and Innovation Program (SICIP)-এর আওতায় এ প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হয়।

এবারের প্রশিক্ষণে কিশোরগঞ্জের ২৬ জন সম্ভাবনাময় নতুন উদ্যোক্তা অংশগ্রহণ করেন। তাঁদের ব্যবসায়িক উদ্যোগ, পরিকল্পনা ও শেখার আগ্রহ ছিল অনুপ্রেরণাদায়ক। এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে নতুন উদ্যোক্তারা ব্যবসা পরিচালনার প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জনের পাশাপাশি আত্মকর্মসংস্থানের মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করার সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন NRBC Bank PLC-এর কিশোরগঞ্জ শাখার সম্মানিত FAVP ও শাখা ব্যবস্থাপক এবং প্রোগ্রামের সমন্বয়ক এ.টি.এম. মাসুদুল হক, Jamuna Bank PLC-এর কিশোরগঞ্জ শাখার সম্মানিত FAVP ও Manager Operations সাইফুল ইসলাম মাসুম এবং NRBC Bank PLC-এর ময়মনসিংহ শাখার সম্মানিত শাখা ব্যবস্থাপক মো. আলামিন।

অনুষ্ঠানে উপস্থিত ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় ও সৌহার্দ্যপূর্ণ সময় কাটানো কর্মসূচিটিকে আরও স্মরণীয় করে তোলে।

সংশ্লিষ্টদের মতে, নতুন উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন ও ব্যবসায়িক জ্ঞান বাড়ানোর এ ধরনের উদ্যোগ দেশের কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

নতুন উদ্যোক্তাদের স্বপ্ন পূরণ এবং তাঁদের হাত ধরে আগামীর বাংলাদেশকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা নিয়ে শেষ হয় এ আয়োজন। প্রশিক্ষণে অংশ নেওয়া সব উদ্যোক্তার জন্য রইল আন্তরিক শুভকামনা।

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত