
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | ২৭৫ বার পঠিত | পড়ুন মিনিটে

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নতুন এমডি ও ডিএমডি চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, কাইজার সোহেল আহমেদকে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের এমডি হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।
এ ক্ষেত্রে তাকে অন্য যে কোন পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধাসরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম সম্পর্ক পরিত্যাগ করতে হবে।
অন্য আরেকটি প্রজ্ঞাপনে বলা হয়, সৈয়দ মইন উদ্দিন আহমেদকে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের ডিএমডি হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত