
জেলা প্রতিনিধি | বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ২০ বার পঠিত | পড়ুন মিনিটে

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে অনুমতি ছাড়া মেলার আয়োজনের জন্য স্থাপন করা অস্থায়ী স্টল উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে মোবাইল কোর্ট পরিচালনা করে বালিগাঁও উচ্চ বিদ্যালয় ও বালিগাঁও আমজাদ আলী কলেজের মাঠে এ অভিযান চালানো হয়।
বিকেল ৩টা ১০ মিনিটের দিকে উপজেলার বালিগাঁও ইউনিয়নের বালিগাঁও বাজার এলাকায় আমজাদ আলী কলেজসংলগ্ন মাঠে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা চৌধুরী।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অনুমতি ছাড়া মেলার আয়োজন ও জনউপদ্রব সৃষ্টির বিষয়ে সংবাদ প্রকাশের পর ঘটনাস্থল পরিদর্শনে যান সহকারী কমিশনার (ভূমি)। এ সময় তিনি মেলার জন্য স্থাপন করা অস্থায়ী স্টল দেখতে পান। তবে মেলা আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। পরে তাৎক্ষণিকভাবে স্টলগুলো অপসারণ করা হয়।
স্থানীয়দের অভিযোগ, শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে মেলার আয়োজন করা হলেও এ জন্য প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়নি।
এ বিষয়ে টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিমা আঞ্জুম সোহানিয়া জানিয়েছিলেন, মেলা আয়োজনের কোনো অনুমতি দেওয়া হয়নি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা প্রশাসনের এ পদক্ষেপে মাঠে স্থাপন করা অস্থায়ী স্টলগুলো অপসারণ করা হলো।

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত