বুধবার ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

ডেস্ক রির্পোট   |   মঙ্গলবার, ০৯ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ১১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

ঢাকার সাভারে সদ্য গঠিত পৌর ছাত্রদলের কমিটিতে স্থান পাওয়া এক নেতার বিরুদ্ধে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (৮ জুন) রাতে মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

এর আগে বেলা ১১টার দিকে সাভারের ছায়াবীথি মহল্লার একটি বাড়ির দ্বিতীয় তলার ফ্ল্যাট থেকে রিয়া মনি (২১) নামে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।

 

অভিযুক্ত ছাত্রদল নেতা রনি ইসলাম (২২) কুষ্টিয়ার ইবি থানা এলাকার ফকিরপাড়া এলাকার বাসিন্দা। পরিবার নিয়ে দীর্ঘদিন যাবত সাভারের পৌর এলাকা ছায়াবীথি মহল্লায় বসবাস করছিলেন। তিনি সদ্য গঠিত পৌর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক বলে জানা গেছে। ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন এই ছাত্রদল নেতা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ছয় মাস আগে ওই বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন রনি ইসলাম ও তার স্ত্রী রিয়া মনি।

 

স্থানীয় ও নিহতের পরিবারের সদস্যদের অভিযোগ, রোববার রাতে স্ত্রীকে হত্যার পর মরদেহ ঘরের ভেতরে রেখে বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে পালিয়ে যান রনি। এরপর নিজেই পরিবারের সদস্যদের বিষয়টি অবগত করেন। পরে পরিবারের পক্ষ থেকে বিষয়টি পুলিশকে জানানো হলে পরদিন সকালে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নেয় পুলিশ।

হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর পালিয়ে যান অভিযুক্ত।

Facebook Comments Box
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক
Editor

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

প্রকাশক
Publisher

ফারজানা আফরিন সৈথী
Farzana Afrin Soythe

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত