সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

হুতিদের সহায়তা বন্ধে ইরানকে জি৭-এর কড়া বার্তা

ডেস্ক রিপোর্ট   |   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হুতিদের সহায়তা বন্ধে ইরানকে জি৭-এর কড়া বার্তা

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সামরিক সহায়তা দেওয়া বন্ধ করতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে শিল্পোন্নত সাত দেশের জোট জি৭। জোটটির দাবি, হুতিদের প্রতি এ ধরনের সহায়তা আঞ্চলিক উত্তেজনা বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্য ও বৈশ্বিক স্থিতিশীলতার জন্য ঝুঁকি তৈরি করছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে অনুষ্ঠিত এক বৈঠক শেষে দেওয়া বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। খবর আল জাজিরার।

বিবৃতিতে ইয়েমেনে হুতিদের অব্যাহত হামলার নিন্দা জানায় জি৭। একই সঙ্গে সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের হামলা ও সামরিক তৎপরতার কথাও উল্লেখ করা হয়েছে।

জি৭-এর পররাষ্ট্রমন্ত্রীরা হুতিদের সব ধরনের সামরিক কর্মকাণ্ড অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন। পাশাপাশি বেসামরিক নৌযানের বিরুদ্ধে হুমকি ও হামলা বন্ধ করে রাজনৈতিক প্রক্রিয়ায় আন্তরিকভাবে ফিরে আসার আহ্বান জানানো হয়েছে।

জোটটির বিবৃতিতে বলা হয়, বেসামরিক জাহাজ চলাচলের ওপর হামলা ও হুমকি আন্তর্জাতিক বাণিজ্য এবং আঞ্চলিক স্থিতিশীলতার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

জি৭ হলো যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও যুক্তরাষ্ট্রকে নিয়ে গঠিত একটি অনানুষ্ঠানিক জোট। বৈশ্বিক অর্থনীতি, নিরাপত্তা ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করতে জোটটির নেতারা ও পররাষ্ট্রমন্ত্রীরা নিয়মিত বৈঠক করেন।

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত