সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

হাইতিতে গণঅপহরণের পর ১৩ জিম্মিকে মুক্তি দিল সশস্ত্র গ্যাং

ডেস্ক রিপোর্ট   |   রবিবার, ৩০ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ১৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হাইতিতে গণঅপহরণের পর ১৩ জিম্মিকে মুক্তি দিল সশস্ত্র গ্যাং

সংগৃহীত ছবি

হাইতির রাজধানী পোর্ট-অব-প্রিন্সের কাছাকাছি কেনস্কফ এলাকায় ভয়াবহ হামলা ও গণঅপহরণের পর ছয় শিশু ও সাত নারীকে মুক্তি দিয়েছে একটি সশস্ত্র গ্যাং। জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ জানিয়েছে, প্রায় এক সপ্তাহ আগে ৫০ জনের বেশি মানুষকে অপহরণের ঘটনায় তাদের মুক্তি দেওয়া হয়।

ইউনিসেফের তথ্যমতে, মুক্তিপ্রাপ্তদের মধ্যে দুই বছরের কম বয়সী তিন শিশু, সাত বছরের একটি শিশু এবং দুই কিশোরী রয়েছে।

সংস্থাটির হাইতি শাখার উপপ্রতিনিধি ইয়ানিগ দ্যুসার্ট বলেন, “সহিংসতার মধ্যে এই মুক্তি কিছুটা আশার আলো দেখালেও এটি দেশের শিশুদের ওপর চলমান হামলার ভয়াবহতারই আরেকটি উদাহরণ।”

মুক্তি নিশ্চিত করতে স্থানীয় কমিউনিটি নেতাদের সঙ্গে কাজ করেছে ইউনিসেফ। তবে মুক্তিপ্রাপ্তদের চিকিৎসার প্রয়োজন হয়েছে কি না, কিংবা আরও কেউ এখনও জিম্মি রয়েছে কি না—তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

২৩ আগস্ট রাজধানীর নিকটবর্তী কেনস্কফ পাহাড়ি এলাকায় একটি গ্যাং হামলায় অন্তত ৪৭ জন নিহত হন এবং ৫০ জনেরও বেশি মানুষকে অপহরণ করা হয়।

সূত্র: সিএনএন

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত