সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

হরমুজে মার্কিন কমান্ডারের উড্ডয়ন, জ্বলন্ত ট্যাঙ্কারের ছবি দিয়ে ইরানের কটাক্ষ

ডেস্ক রিপোর্ট   |   সোমবার, ২৬ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ২৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হরমুজে মার্কিন কমান্ডারের উড্ডয়ন, জ্বলন্ত ট্যাঙ্কারের ছবি দিয়ে ইরানের কটাক্ষ

হরমুজ প্রণালির ওপর দিয়ে মার্কিন সামরিক কমান্ডারের হেলিকপ্টার উড্ডয়নের পর জ্বলন্ত তেলবাহী ট্যাঙ্কারের ছবি প্রকাশ করে যুক্তরাষ্ট্রকে কটাক্ষ করেছে ইরান। বিশ্ববাজারে তেলের উচ্চমূল্যের প্রসঙ্গ তুলে কৌশলগত এই জলপথ উন্মুক্ত থাকার বিষয়ে ওয়াশিংটনের দাবিকেও চ্যালেঞ্জ করেছে দেশটি।

ইরানি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, রোববার মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান ব্র্যাড কুপার সিএইচ-৪৭ চিনুক হেলিকপ্টারে করে হরমুজ প্রণালির ওপর দিয়ে উড়ে যান। এর পরই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি পোস্ট দেন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি।

পোস্টে মোহেব্বি লেখেন, ‘এটাই বাস্তবতা…’। সঙ্গে প্রকাশিত ছবিতে দেখা যায়, কুপার একটি বিমানে বসে আছেন, আর নিচে একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে আগুন জ্বলছে। ছবিতে ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রতি ব্যারেল ১১৭ ডলার বলেও উল্লেখ করা হয়।

মার্কিন কমান্ডারের ছবি, জ্বলন্ত ট্যাঙ্কার ও তেলের উচ্চমূল্য একসঙ্গে তুলে ধরে হরমুজ প্রণালির পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানকে বিদ্রূপ করেছে আইআরজিসি। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের প্রভাব বিশ্ব জ্বালানি বাজারে কীভাবে পড়ছে, সেই বিষয়টিও সামনে এনেছে তারা।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হরমুজ প্রণালি উন্মুক্ত থাকার কথা বলা হলেও ইরান সেখানে নিজস্ব নিয়ম কার্যকরের পদক্ষেপ নিয়েছে বলে তাসনিমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালির ওপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করেছে আইআরজিসি নৌবাহিনী। এ সময় বিভিন্ন জাহাজকে সতর্ক করে দেওয়া হয়েছে, যাতে তারা ইরানের অনুমোদন ছাড়া চলাচলের চেষ্টা না করে।

তাসনিমের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি নৌবাহিনী দাবি করেছে, হরমুজ প্রণালির দক্ষিণাঞ্চলে অননুমোদিত পথে চলাচলের সময় দুটি সুপারট্যাঙ্কার সমুদ্রের তলদেশে পেতে রাখা মাইনের সংস্পর্শে এসে বিস্ফোরিত হয়েছে।

আইআরজিসি নৌবাহিনী ঘোষণা দিয়েছে, ‘হরমুজ প্রণালি এখন বন্ধ।’ একই সঙ্গে সতর্ক করে বলেছে, ইরানের নির্ধারিত নিয়ম লঙ্ঘন করে এই কৌশলগত জলপথ অতিক্রমের চেষ্টা করলে জাহাজে আগুন ধরে যাওয়ার ঝুঁকি রয়েছে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত