
বিশেষ প্রতিবেদক | মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | ১১২ বার পঠিত | পড়ুন মিনিটে

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, মানুষের সুস্থতা তার পরিবেশ ও প্রাণিকুলের সুস্বাস্থ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এ জন্য চিকিৎসাবিজ্ঞান, কৃষিবিজ্ঞান, প্রাণিবিজ্ঞান ও পরিবেশবিজ্ঞানের সমন্বয়ে গবেষণা ও টেকসই প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে।
অন্যদিকে
প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বৈষম্যহীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির ওপর জোর দিয়ে তিনি বলেন, দ্রুত ও নির্ভুল রোগ নির্ণয়ে ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর), অগমেন্টেড রিয়েলিটি (এআর), কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং মেশিন লার্নিং (এমএল) ব্যবহারের প্রসার ঘটানো হবে।
স্বাস্থ্য খাতে প্রধান পরিকল্পনা
প্রধানমন্ত্রী তার বার্তায় বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগের কথা তুলে ধরেন—
নারী স্বাস্থ্যকর্মী নিয়োগ: দেশব্যাপী পর্যায়ক্রমে এক লাখ ‘হেলথ কেয়ারার’ নিয়োগ, যার প্রায় ৮০ শতাংশ হবেন নারী
ই-হেলথ কার্ড ও স্বাস্থ্য বীমা: প্রতিটি নাগরিকের জন্য ডিজিটাল স্বাস্থ্য কার্ড ও দীর্ঘমেয়াদি রোগের জন্য স্বাস্থ্যবীমা চালু
বাজেট বৃদ্ধি: স্বাস্থ্য খাতে ধাপে ধাপে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ নিশ্চিত করা
পাবলিক-প্রাইভেট অংশীদারিত্ব: সেবার মান উন্নয়ন ও ব্যয় কমাতে সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগ জোরদার
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম’—এই নীতিকে সামনে রেখে সরকার একটি মানবিক ও টেকসই স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে। শহর ও গ্রাম উভয় এলাকায় মা ও শিশুর পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা এবং রোগ প্রতিরোধমূলক কার্যক্রম সম্প্রসারণ করা হবে।
সবশেষে, একটি সুস্থ ও শক্তিশালী জাতি গঠনে সবাইকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান প্রধানমন্ত্রী।
পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬-এর সকল কর্মসূচির সফলতা কামনা করেন তিনি

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত