সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালোবাসি’

ডেস্ক রির্পোট   |   শনিবার, ২৭ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ৪১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালোবাসি’

বলিউড কিং শাহরুখ খানের বুদ্ধিমত্তা ও ভক্তদের সঙ্গে রসাল আলাপচারিতার কথা সবারই জানা। সম্প্রতি একটি অনুষ্ঠানে হাজির হয়ে এক মজার পরিস্থিতির মুখোমুখি হয়েছেন নায়ক। সেখানে এক নারী ভক্ত প্রকাশ্যেই শাহরুখকে জানান, তিনি তার নিজের স্বামীর চেয়েও বেশি ভালোবাসেন এই তারকাকে। ভক্তের এ কথা শুনে প্রথমে কিছুটা অপ্রস্তুত হলেও পরে বিষয়টি সামাল দেন।

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠান চলাকালীন এক নারী অনুরাগী আচমকাই শাহরুখ খানকে লক্ষ্য করে বলেন, আমি আমার স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালোবাসি।

তার মুখে এমন কথা শুনে প্রথমে লাজুক হাসেন শাহরুখ। এরপর রসিকতা করে বলিউড কিং উত্তর দেন, এসব কথা তো আড়ালে বা একান্তে বলা উচিত ছিল!

তবে এখানেই থেমে থাকেননি তিনি। ভক্তের পারিবারিক পরিস্থিতি ও আবেগের প্রতি সম্মান জানিয়ে তিনি আরও যোগ করেন, আমি জানি এটি শুধু আপনার ভালোবাসার একটি বহিঃপ্রকাশ এবং আমি আপনার অনুভূতি বুঝতে পারছি। আমি নিশ্চিত যে আপনার স্বামীও বিষয়টি সহজভাবেই নেবেন। আমি আসলে আপনাদের সবাইকে ভালোবাসি—আপনার স্বামী এবং আপনার পরিবারকেও ভালোবাসি। অনেক ধন্যবাদ।

ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত হয়ে নিজের জনপ্রিয় কিছু গানের সঙ্গে পারফর্মও করেন শাহরুখ খান। সামাজিক মাধ্যমে তার সেই পারফরম্যান্সের পাশাপাশি ভক্তের সঙ্গে কথোপকথনের এই ভিডিওটিও সমানভাবে সাড়া ফেলেছে।

নেটিজেনদের অনেকেই মন্তব্য করেছেন, ওই নারী ভক্তের দাম্পত্য জীবনের শান্তি বজায় রাখতেই শাহরুখ অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে এমন রসাত্মক অথচ মার্জিত জবাব দিয়েছেন।

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক
Editor

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

প্রকাশক
Publisher

ফারজানা আফরিন সৈথী
Farzana Afrin Soythe

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত