সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

স্ত্রী হত্যার ১৪ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ৫২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

স্ত্রী হত্যার ১৪ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় স্ত্রীকে হত্যা মামলায় স্বামী মো. আনোয়ার হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) বেলা সাড়ে ১১টায় জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত মো. আনোয়ার হোসেন দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী ইউনিয়নের লম্বাপাড়া গ্রামের বাসিন্দা।

ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট মো. ফজলুল হক জানান, মামলার এজাহার, সাক্ষীদের জবানবন্দি, ময়নাতদন্ত প্রতিবেদন ও উপস্থাপিত অন্যান্য সাক্ষ্য-প্রমাণে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। প্রায় ৭-৮ বছর আগে ভিকটিম ইসমত আরার সঙ্গে আনোয়ার হোসেনের বিয়ে হয় এবং তাদের সংসারে একটি সন্তান জন্ম নেয়। ঘটনার আগের দিন ভিকটিমের ভাই তাকে বাবার বাড়িতে নিয়ে যেতে চাইলে আসামি বাধা দেন এবং তার সঙ্গে দুর্ব্যবহার করেন।

এক মাস মাদক-জুয়া মামলার জামিন আবেদন করবেন না লালমনিরহাটের আইনজীবীরা

তিনি আরও বলেন, ২০১২ সালের ১১ ডিসেম্বর রাত থেকে ১২ ডিসেম্বর ভোরের মধ্যে আনোয়ার হোসেন নিজ বাড়িতে ইসমত আরাকে গলা টিপে হত্যা করেন। পরে মরদেহ হুরমুজ আলীর বাড়ির সামনে ফেলে রেখে যান। খবর পেয়ে ভিকটিমের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। ঘটনার পরদিন ২০১২ সালের ১২ ডিসেম্বর নিহতের ভাই মজনু মিয়া দেওয়ানগঞ্জ থানায় বাদী হয়ে আনোয়ার হোসেনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত, সাক্ষ্য-প্রমাণ ও আলামত পর্যালোচনা করে আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদণ্ড এবং ৫ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন। রাষ্ট্রপক্ষ এ রায়ে সন্তোষ প্রকাশ করেছে।

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক
Editor

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

প্রকাশক
Publisher

ফারজানা আফরিন সৈথী
Farzana Afrin Soythe

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত