সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

সৌদির ৫ বিমানবন্দরে হুতিদের হামলা, নিহত ১৯ ও আহত ৩৬৪

ডেস্ক রিপোর্ট   |   শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ৪৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সৌদির ৫ বিমানবন্দরে হুতিদের হামলা, নিহত ১৯ ও আহত ৩৬৪

সৌদি আরবের পাঁচটি বিমানবন্দরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলায় অন্তত ১৯ জন নিহত ও ৩৬৪ জন আহত হয়েছেন বলে দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। হামলার অন্যতম লক্ষ্যবস্তু ছিল রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর।

সৌদি জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি রাষ্ট্রীয় টেলিভিশন আল-ইখবারিয়ায় প্রচারিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

তুর্কি আল-মালিকি বলেন, গত জুলাই থেকে সৌদি ভূখণ্ড লক্ষ্য করে হুতিদের হামলা বাড়তে শুরু করে। অক্টোবরের শুরু থেকে এসব হামলার তীব্রতা আরও বেড়েছে।

তিনি জানান, অক্টোবরের শুরু থেকে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরকে অন্তত ২০ বার লক্ষ্যবস্তু করেছে হুতিরা। বিশেষ করে ৭ থেকে ১১ অক্টোবরের মধ্যে চালানো হামলায় ১৭ জন নিহত ও ৩৩৩ জন আহত হয়েছেন।

এ ছাড়া সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশের আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক হামলায় দুজন নিহত ও ২৮ জন আহত হয়েছেন। জাজান অঞ্চলের কিং আবদুল্লাহ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় আহত হয়েছেন আরও তিনজন।

সৌদি সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, ৫ অক্টোবর থেকে রিয়াদের প্রধান বিমানবন্দরসহ দেশটির অন্তত পাঁচটি বিমানবন্দর হামলার লক্ষ্যবস্তু হয়েছে। এসব হামলায় প্রাণহানির পাশাপাশি বিমানবন্দরগুলোর অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে। একই সঙ্গে ব্যাহত হয়েছে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান চলাচল।

হুতিদের ধারাবাহিক হামলায় সৌদি আরবসহ পুরো অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ ও উত্তেজনা বেড়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত