Advertise with us

সুলিভানকে চড়, বড় অঙ্কের জরিমানা মেসির

ডেস্ক রিপোর্ট   |   শনিবার, ২২ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সুলিভানকে চড়, বড় অঙ্কের জরিমানা মেসির

ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ম্যাচে প্রতিপক্ষের খেলোয়াড় কুইন সুলিভানকে চড় মারার ঘটনায় শাস্তি পেয়েছেন ইন্টার মায়ামির তারকা লিওনেল মেসি। অনাকাঙ্ক্ষিত আচরণের জন্য আর্জেন্টাইন ফরোয়ার্ডকে বড় অঙ্কের জরিমানা করেছে মেজর লিগ সকার (এমএলএস)।

বুধবার রাতে ফিলাডেলফিয়ার বিপক্ষে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচের দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে সুলিভানের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ের একপর্যায়ে তার ঘাড়ের পেছনে চড় মারেন মেসি। ম্যাচের শেষ মুহূর্তে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনার মধ্যেই ঘটে এ ঘটনা।

একই ঘটনায় ইন্টার মায়ামির ডিফেন্ডার ইয়ান ফ্রেকেও জরিমানা করেছে এমএলএস। সুলিভানের সঙ্গে সংঘর্ষের সময় তার মাথা ও ঘাড়ে হাত দেওয়ার অভিযোগে এই শাস্তি দেওয়া হয়।

ম্যাচের শেষদিকে দুই দলের খেলোয়াড়দের উত্তেজনা আরও বাড়ে। অফ দ্য বল সংঘর্ষের ঘটনায় মায়ামির ইয়ানিক ব্রাইট ও ফিলাডেলফিয়ার ক্যান সুলিভান লাল কার্ড দেখেন। তবে পরে ক্যান সুলিভানের লাল কার্ড ও এক ম্যাচের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে এমএলএসের স্বাধীন পর্যালোচনা প্যানেল। সর্বসম্মতভাবে নেওয়া হয় এ সিদ্ধান্ত।

তবে ম্যাচটি মেসির জন্য ব্যক্তিগতভাবে ছিল স্মরণীয়। বাবার মৃত্যুর পর প্রথমবার গোল করার পাশাপাশি সতীর্থকে একটি গোলেও সহায়তা করেন আর্জেন্টাইন তারকা।

এদিকে একই দিনে মিনেসোটা ইউনাইটেডের ডিফেন্ডার অ্যান্থনি মার্কানিশকেও অন্য এক ম্যাচে প্রতারণামূলকভাবে ফাউল আদায়ের চেষ্টা বা ‘এমবেলিশমেন্ট’-এর জন্য জরিমানা করেছে এমএলএস।

Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক
Editor

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

প্রকাশক
Publisher

ফারজানা আফরিন সৈথী
Farzana Afrin Soythe

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত