বুধবার ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

লিবিয়ায় অপহরণের পর নিহত আলমগীর হোসেনের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবিতে বিএমএফ’র বিবৃতি

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১০ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ১৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

লিবিয়ায় অপহরণের পর নিহত আলমগীর হোসেনের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবিতে বিএমএফ’র বিবৃতি

বাংলাদেশ মাইগ্রেন্টস ফাউন্ডেশন (বিএমএফ) গভীর উদ্বেগ, শোক ও ক্ষোভের সঙ্গে জানাচ্ছে যে, নওগাঁ জেলার মান্দা উপজেলার নুরুল্লাবাদ গ্রামের প্রবাসী বাংলাদেশি শ্রমিক আলমগীর হোসেন (৪৫) লিবিয়ায় অপহরণের শিকার হওয়ার প্রায় আড়াই মাস পর তার মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। এই মর্মান্তিক ঘটনা শুধু একটি পরিবারের নয়, বরং সমগ্র প্রবাসী বাংলাদেশি সমাজের জন্য অত্যন্ত বেদনাদায়ক ও উদ্বেগজনক।

পারিবারিক সূত্র ও সহকর্মীদের তথ্য অনুযায়ী, গত ২৮ মার্চ ২০২৬ তারিখে লিবিয়ার ত্রিপোলীর তাজুয়ারা এলাকায় কর্মরত অবস্থায় পুলিশের পোশাক পরিহিত একটি সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী আলমগীর হোসেনকে অপহরণ করে নিয়ে যায়। দীর্ঘ সময় ধরে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে উদ্ধার হওয়া বাংলাদেশি জিম্মিদের মাধ্যমে জানা যায় যে, মুক্তিপণের অর্থ দিতে অস্বীকৃতি জানানোয় তাকে নির্মম নির্যাতনের পর হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ মাইগ্রেন্টস ফাউন্ডেশন (বিএমএফ) মনে করে, বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের জীবন ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। আলমগীর হোসেন সাত বছর ধরে লিবিয়ায় কঠোর পরিশ্রম করে পরিবার ও দেশের অর্থনীতিতে অবদান রেখে আসছিলেন। তার এমন করুণ পরিণতি অত্যন্ত দুঃখজনক এবং মানবিকভাবে মেনে নেওয়া কঠিন।

বিএমএফ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রতি জোর দাবি জানাচ্ছে যে:
১. আলমগীর হোসেনের মরদেহ দ্রুত শনাক্ত, উদ্ধার ও দেশে পাঠানোর জন্য জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
২. বাংলাদেশ দূতাবাসকে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে মরদেহ উদ্ধারের অগ্রগতি পরিবারকে নিয়মিত জানাতে হবে।
৩. অপহরণ ও মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে দায়ীদের বিচারের আওতায় আনতে আন্তর্জাতিক পর্যায়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে।
৪. নিহত আলমগীর হোসেনের পরিবারকে প্রয়োজনীয় আইনি, আর্থিক ও মানবিক সহায়তা প্রদান করতে হবে।
৫. লিবিয়াসহ ঝুঁকিপূর্ণ দেশগুলোতে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের নিরাপত্তা জোরদারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

বাংলাদেশ মাইগ্রেন্টস ফাউন্ডেশন (বিএমএফ) বিশ্বাস করে, সরকারের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপের মাধ্যমে নিহত আলমগীর হোসেনের মরদেহ দেশে ফিরিয়ে এনে তার পরিবারকে শেষবারের মতো প্রিয়জনকে দেখার সুযোগ করে দেওয়া হবে।

আমরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং মহান আল্লাহর কাছে মরহুম আলমগীর হোসেনের মাগফিরাত কামনা করছি।

জয়নাল আবেদীন জয়
চেয়ারম্যান
বাংলাদেশ মাইগ্রেন্টস ফাউন্ডেশন (বিএমএফ)

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক
Editor

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

প্রকাশক
Publisher

ফারজানা আফরিন সৈথী
Farzana Afrin Soythe

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত