সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০১ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, রোগীদের প্রতি সব সময় সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের। প্রতিকূল পরিস্থিতিতেও হাসিমুখে রোগীদের সেবা দেওয়ার মানসিকতা থাকতে হবে।

শনিবার (১ আগস্ট) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ডা. কাইছার রহমান চৌধুরী অডিটোরিয়ামে ৬২তম ব্যাচের ইন্টার্ন চিকিৎসকদের শপথ গ্রহণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় ৬২তম ব্যাচের ২১৬ জন ইন্টার্ন চিকিৎসক এ কর্মসূচিতে অংশ নেন।

ভূমিমন্ত্রী বলেন, আপনারা আজ সেবার শপথ নিয়েছেন। শপথের সঙ্গে বিশাল একটি দায়িত্ববোধ যুক্ত থাকে। একজন চিকিৎসকের শপথের সঙ্গে জনগণের প্রতি দায়িত্ববোধ, সততা, নিষ্ঠা, মানবিকতা ও দায়বদ্ধতা ওতপ্রোতভাবে জড়িত। শপথ গ্রহণের মাধ্যমে একজন চিকিৎসকের ওপর বড় দায়িত্ব অর্পিত হয়।

তিনি আরও বলেন, রোগীদের প্রতি দায়িত্বশীল আচরণ, প্রতিষ্ঠানের প্রতি শ্রদ্ধাবোধ এবং দেশের মানুষের কল্যাণে আত্মনিয়োগের মধ্য দিয়েই একজন চিকিৎসক নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন। রাজশাহী মেডিকেল কলেজ শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি সংশ্লিষ্ট সবার আবেগ ও গর্বের জায়গা। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আচরণ ও সেবার মানের মাধ্যমে প্রতিষ্ঠানের সুনাম আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি.কে.এম. মাসুদ উল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও রাজশাহী জেলা শাখার সভাপতি ডা. ওয়াসিম হোসেন এবং ড্যাবের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও রামেক শাখার সভাপতি ডা. মোফাখখারুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন ড্যাবের রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. মনোয়ার তারিক সাবু, রামেকের অধ্যক্ষ ডা. খন্দকার মো. ফয়সল আলম, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. জহিরুল হক, শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ ডা. মোর্শেদ জামান মিয়াসহ অন্যরা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. ফারহান ইমতিয়াজ চৌধুরী। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রামেক হাসপাতালের মুখপাত্র ও পেইন ক্লিনিকের ইনচার্জ সহকারী অধ্যাপক ডা. শেখ শামীম আহমেদ।

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক
Editor

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

প্রকাশক
Publisher

ফারজানা আফরিন সৈথী
Farzana Afrin Soythe

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত