সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

যে কারণে চার জেলায় আজ ব্যাংক খোলা

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৭ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ৫৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যে কারণে চার জেলায় আজ ব্যাংক খোলা

চলমান আম মৌসুমে ব্যবসায়ীদের আর্থিক লেনদেন নির্বিঘ্ন করতে বৃহত্তর রাজশাহী অঞ্চলের আমের বাজারসংলগ্ন ব্যাংক শাখা ও উপশাখা আজবাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের এসডিএডি বিভাগের পরিচালক মো. আবদুল মান্নান সই করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) কাছে চিঠিটি পাঠানো হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, আগামী ৩১ জুলাই পর্যন্ত সাপ্তাহিক ছুটির দিন শনিবার সীমিত পরিসরে এসব ব্যাংক শাখা ও উপশাখা খোলা থাকবে।

এ সুবিধা পাবেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ, সদর, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলা, নওগাঁ জেলার সাপাহার, পোরশা ও নিয়ামতপুর উপজেলা এবং রাজশাহী ও নাটোর জেলার বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী আমের বাজারসংলগ্ন ব্যাংক শাখার গ্রাহকরা।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আম মৌসুমে ব্যবসায়ীদের নগদ অর্থের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা, জমা গ্রহণ সহজ করা এবং নগদ অর্থ সংরক্ষণজনিত ঝুঁকি কমানোর লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া ছুটির দিনে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার সময় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক
Editor

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

প্রকাশক
Publisher

ফারজানা আফরিন সৈথী
Farzana Afrin Soythe

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত